ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা আহত ১

মোঃ আব্দুর রাজ্জাক সরকার

সারা বাংলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী ক‍্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচিতে মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় ১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায়

2026-08-01T15:09:39+00:00
2026-08-01T15:09:39+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা আহত ১
মোঃ আব্দুর রাজ্জাক সরকার
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:০৯ পিএম   (ভিজিট : ২৮০)
ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা আহত ১

ভুরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইনে হামলা আহত ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী ক‍্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচিতে মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় ১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার সকালে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার ( ৩১ জুলাই) বিকেলে ‘এলাকাবাসী ও সুধিসমাজ’-এর উদোগ্যে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকার পাড়া মাদ্রাসা মোড়ে একটি মাদকবিরোধী ক্যাম্পেইন আয়োজন করা হয়। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান এর নেতৃত্বে এই ক‍্যাম্পেইনে এলাকার শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

তারা মাদকসেবনকারী ও বিক্রেতাদের বাড়ি বাড়ি গিয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন। এই কর্মসূচি চলাকালীন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মাদকবিরোধী ক্যাম্পেইনের সাথে যুক্ত ১ জন কর্মী রক্তাক্ত জখম ও গুরুতর আহত হন। আহত ব্যক্তি একই এলাকার মৃত রফাতউল্যার ছেলে গোলজার হোসেন(৪৭)। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

শুক্রবার রাতেই আহত গোলজার হোসেন ওই মাদক ব‍্যবসায়ী পরিবারের ৪ জন সদস‍্য নাছির উদ্দিন (৫২) ও তার ৩ ছেলে রমজান আলী(৩২), হযরত আলী (২৮), কফিল উদ্দিন (২০) এদের নামে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

প্রত‍্যক্ষদর্শী আমিনুর, আলম, মাসুদ ও আলতাফ জানান, এই পরিবারটি প্রকাশ‍্যে মাদক ব‍্যবসা করে। মাদক বিরোধী ক‍্যাম্পেইনে মাদক ব্যবসায়ীদের এই ধৃষ্টতাপূর্ণ হামলার ঘটনা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসী অনতিবিলম্বে এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এবিষয়ে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
কামরুজ্জামান জানান, মাদক বিরোধী ক‍্যাম্পেইন থেকে ফেরার পথে আমার সামনেই এই হামলার ঘটনা ঘটে। যা অত‍্যান্ত দুঃখজনক ও নিন্দনীয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com