প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:২৯ পিএম (ভিজিট : ৩৫)

বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন—২০২৬ ঢাকার মিরপুরস্থ আইসিসি লিমিটেড এ ০১ আগস্ট, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিক—নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী ব্যাংক পরিচালনায় কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়াম্যান ঋণ বিতরণ ও আদায়, আমানত সংগ্রহ ও রেমিট্যান্স সংগ্রহের উপর বিশেষ গুরুত্বারোপ করে সকল লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন নিশ্চিত করার উপর জোর দেন।
আর্থিক অন্তর্ভুক্তির আওতায় পযার্য়ক্রমে নারী উদ্যোক্তাদেরকে সিএমএসএমই ঋণ দানে অগ্রাধিকার প্রদান করে ব্যাংকটিকে লাভজনক ব্যাংকে পরিনত করার নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য ব্যাংকটি গত জুন মাসে দেশের সকল ব্যাংকের মধ্যে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষ স্থান অর্জন করেছে। ঋণ আদায়ে সরকারি ছয়টি ব্যাংকের মোট আদায়ের থেকেও ব্যাংকটি বেশি ঋণ (বিশেষ করে এনপিএল) আদায় করতে সক্ষম হয়েছে।
ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে খড়ি পড়ংঃ ধহফ হড় পড়ংঃ ফবঢ়ড়ংরঃ বৃদ্ধি ও শ্রেণিকৃত ঋণ আদায়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবাইকে আরো আন্তরিক হওয়ার আহবান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান। ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক গোলাম মোঃ আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান কার্যালয়ের সকল মহাব্যবস্থাপক, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, কপোর্রেট শাখা প্রধান, বিভাগীয়/আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।