এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’—শুরু

নিজস্ব প্রতিবেদক

অর্থ ও বাণিজ্য

গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, আমানত সংগ্রহ জোরদার করা এবং ক্রেডিট কার্ড ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে কৌশলগত উদ্যোগ ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ শুরু

2026-08-03T15:22:18+00:00
2026-08-03T15:22:18+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’—শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:২২ পিএম   (ভিজিট : ১৪)
এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’—শুরু

এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’—শুরু

গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, আমানত সংগ্রহ জোরদার করা এবং ক্রেডিট কার্ড ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে কৌশলগত উদ্যোগ ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ শুরু করেছে এনআরবিসি ব্যাংক।  রোববার, ০২ আগস্ট ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ওয়ান ইমপ্লয়ি, ওয়ান স্কিম, ওয়ান কার্ড— টুগেদার উই বিল্ড আওয়ার ব্যাংক’ শীর্ষক স্লোগানে মাসব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। 

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি) প্রধান তনুশ্রী মিত্র, প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অনলাইন প্লাটফর্ম জুমে অংশ নেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ড. তৌহিদুল আলম খান বলেন, ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ ব্যাংকের ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও বেগবান করার একটি কৌশলগত উদ্যোগ। এই ক্যাম্পেইন সম্মিলিত দায়িত্ববোধ, গ্রাহককেন্দ্রিক সেবার মানসিকতা এবং টেকসই ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল কর্মকর্তা—কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টা ব্যাংকের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও)  মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে কার্যকর পরিচালন শৃঙ্খলা, সমন্বিত পরিকল্পনা একং কর্মকর্তাদের উৎসাহ ও সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে ডিএমডি ও সিবিও মো. শাহীন হাওলাদার ক্যাম্পেইনের কৌশলগত উদ্দেশ্য, বাস্তবায়নের পরিকল্পনা এবং কর্মদক্ষতা মূল্যায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।  তিনি বলেন, এই উদ্যোগ ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী কার্যক্রম ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে এনআরবিসি ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় হবে। 

এই ক্যাম্পেইন ১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। এই উদ্যোগ ব্যাংকের আমানতের পরিমান এবং ক্রেডিট কার্ডের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করবে। পাশাপাশি এনআরবিসি ব্যাংককে একটি টেকসই গতিশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকল কর্মকর্তা—কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করবে।   









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com