বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে

খেলাধুলা প্রতিবেদক

খেলাধুলা

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানরা। দক্ষিণ আফ্রিকা

2026-08-11T12:26:07+00:00
2026-08-11T12:26:07+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে
খেলাধুলা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:২৬ পিএম   (ভিজিট : ৩৪)
বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানরা। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটলো তারা।


আগামী ৩০ সেপ্টেম্বরের পর শীর্ষ আট র‌্যাংকিংধারী দল বিশ্বকাপে সরাসরি খেলবে। তবে সেরা আটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা থাকায় নবম স্থানের দলও সুযোগ পাচ্ছে বিশ্বকাপে খেলার। আর যোগ্যতা অর্জনের এই শেষ জায়গাটিতে আছে বাংলাদেশ। টাইগাররা বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে যোগ দেবে।


দশ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের হাতে কাট-অফ তারিখের আগে দুটি ওয়ানডে রয়েছে। কিন্তু ভারতের বিপক্ষে সেই দুই ম্যাচ জিতলেও ৯ নম্বরে ওঠার কোনো সম্ভাবনা নেই। তার মানে আগামী বছরের ফেব্রুয়ারিতে আবারও তাদেরকে কোয়ালিফায়ারে খেলতে হবে। এনিয়ে টানা তৃতীয়বার বাছাইপর্ব খেলবে উইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পায়নি। কোয়ালিফায়ার খেলতে হয়েছিল তাকে। সুপার সিক্স স্টেজে তারা পঞ্চম স্থানে থেকে শেষ করে এবং ছিটকে যায়। প্রথমবার বিশ্বকাপে দর্শক ছিল তারা।


কোয়ালিফায়ারের বিজয়ী দল ২০২৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সরাসরি খেলবে। তারপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দল সুপার সিরিজ নামের একটি পর্বে খেলবে। এই ত্রিদেশীয় সিরিজের শীর্ষ দল উঠবে বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে। 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com