মাদক ও ইন্টারনেট আসক্তি রোধ এবং ক্যারিয়ার ভাবনায় দিকনির্দেশনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

'মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে' শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টায়

2026-08-12T10:15:51+00:00
2026-08-12T10:15:51+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
মাদক ও ইন্টারনেট আসক্তি রোধ এবং ক্যারিয়ার ভাবনায় দিকনির্দেশনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:১৫ এএম   (ভিজিট : ২৪)
মাদক ও ইন্টারনেট আসক্তি রোধ এবং ক্যারিয়ার ভাবনায় দিকনির্দেশনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

মাদক ও ইন্টারনেট আসক্তি রোধ এবং ক্যারিয়ার ভাবনায় দিকনির্দেশনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

'মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে' শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টায় শুরু হওয়া কর্মশালাটি চলে বিকেল ৪ টা পর্যন্ত। দিনব্যাপী এই কর্মশালার আয়োজক দ্যা বাংলাদেশ এন্টিড্রাগ ফেডারেশনের। সহযোগীতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। মিডিয়া পার্টনার ছিলেন সময় জার্নাল।

দিনব্যাপী আয়োজনে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর, যে কোন আসক্তি থেকে উত্তরণের উপায়, ক্যারিয়ার নির্বাচনে গাইডলাইন, মাদকে কেন আসক্ত হয় ও পরিত্রাণের উপায়, ডোপ টেস্ট কি, কেন জরুরি, ইন্টারনেটে আসক্তি ও রক্ষার উপায় বিষয়গুলো নিয়ে সেশনগুলো অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম- প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।  উদ্বোধক হিসেবে ছিলেন প্রফেসর ড. মামুন আহমেদ- চেয়ারম্যান,বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান মারুফ- মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লাবিন রহমান- জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরাম।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কবি ও মিডিয়া ব্যক্তিত্ব শিরিনা বিথীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খবির উদ্দিন আহমেদ- প্রধান উপদেষ্টা, দ্যা বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশন।

অংশগ্রহণকারীদের জন্য মোট ৫টি সেশন অনুষ্ঠিত হয়। কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় সেশনগুলো নেন আরিফ খান, সংবিধান বিশেষজ্ঞ ও সমাজ বিশ্লেষক, ড. আলী আফজাল-বিশিষ্ট্য কৃষি বিজ্ঞানী ও প্রেসিডেন্ট রিহ্যাব, তাজদিন হাসান- হেড অব মার্কেটিং ডেইলি স্টার, শাহেদুল ইসলাম হেলাল- উদ্যোক্তা প্রমিসেস মাদক নিরাময় কেন্দ্র, নিয়াজ আলী চিশতী- উদ্যোক্তা ও সাবেক পরিচালক এফবিসিসিআই।

সেশন শেষে কুইজের আয়োজন করেন সময় জার্নাল। যেখানে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জহিরুল ইসলাম শাকিল মহাসচিব, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, মহাপরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও হেলেন জেরিন খান, সংসদ সদস্য।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com