প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার

2026-08-12T10:33:35+00:00
2026-08-12T10:33:35+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:৩৩ এএম   (ভিজিট : ২৯)
প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

প্রতিটি নাগরিককে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশে সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। তিনি চট্টগ্রামের প্রতিটি নাগরিককে নিজ নিজ উদ্যোগে অন্তত একটি করে চারা রোপণ করে এই ঐতিহাসিক কর্মসূচিতে শরিক হওয়ার আহ্বান জানান।

আজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘী মাঠে চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে ও চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। জনগণের কাছে জবাবদিহি রক্ষা করেই আমরা রাষ্ট্র পরিচালনা করছি। আমরা যা বলি, তা বাস্তবে রূপ দান করি। শুধু সরকারের মুখের দিকে তাকিয়ে না থেকে সাধারণ মানুষকেও নিজ উদ্যোগে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। এসময় তিনি নিজের এলাকাতেও ব্যাক্তিগত উদ্যোগে বিপুল পরিমাণ বৃক্ষরোপণের কথা উল্লেখ করে সবাইকে উৎসাহিত করেন।

পরিবেশ রক্ষায় গাছের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গাছ কেবল অক্সিজেন দেয় না; বায়ুদূষণ রোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটির ক্ষয় ও পাহাড় ধস রোধ এবং বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া মানুষের জীবন-জীবিকা, ওষুধ, কাঠ ও ফলমূলের যোগান নিশ্চিতের পাশাপাশি গাছ জীববৈচিত্র্য রক্ষায় একটি খুদে প্রতিবেশ ব্যবস্থা হিসেবে কাজ করে। তাই বৃক্ষরোপণ কেবল সৌন্দর্যবর্ধন নয়, বরং নিরাপদ ভবিষ্যতের জন্য এক অপরিহার্য বিনিয়োগ।

বন বিভাগের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রতিমন্ত্রী বলেন, অতীতের কাগজ-কলমের তথ্যের সাথে বাস্তবতার মিল না পাওয়া অত্যন্ত দুঃখজনক। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার গাছ কেটে বাইরে বিক্রির অপচেষ্টার কারণে আজ পরিবেশ ধ্বংসের মুখে পড়েছে। কিন্তু আমরা এই ধরনের ফাঁকিবাজি বরদাশত করব না। আমরা যা বলব, তা বাস্তবে কার্যকর হতে হবে।

মীর হেলাল আরো বলেন, অতীতে যে পরিমাণ বন উজাড় করা হয়েছে, তার ক্ষতিপূরণ করতে হলে প্রয়োজন ব্যাপক বৃক্ষরোপণ। প্রতিমন্ত্রী বলেন, দূরদর্শী প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিটি পরিবার যদি তাদের সন্তানের নামে একটি করে বৃক্ষ রোপণ ও পরিচর্যা করে, তবে তা দেশের পরিবেশ পুনরুদ্ধারে এক বিপ্লব ঘটাবে এবং একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com