তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট):মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের

2026-08-12T13:13:15+00:00
2026-08-12T13:13:15+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:১৩ পিএম   (ভিজিট : ৩৪)
তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট):মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে, যাদের ব্যবসা করার আর্থিক সামর্থ্য নেই তাদেরকে সিড মানি দেওয়া হচ্ছে। 

এছাড়া, সরকার তরুণদেরকে উদ্যোক্তা হতে উৎসাহিত করার জন্য বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ ফান্ড রেখেছে। জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে সঠিকভাবে কাজে লাগাতে মন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী আজ রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। এই তরুণদের শিক্ষিত ও দক্ষ করতে পারলে তারা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সম্পদ হিসেবে গড়ে উঠবে। তিনি বলেন, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চাই। যা শুধু একটি ধারণাতেই সীমাবদ্ধ থাকবে না। এটা আমরা এমন ভাবে প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সমাজের সকল মানুষের অংশগ্রহণ দরকার। 

অনুষ্ঠানের আলোচকরা বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং নেটওয়ার্কিং বৃদ্ধিতে সবাইকে উৎসাহিত করেন। তরুণদেরকে শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী ও পরিবর্তনে নেতৃত্বদানকারী হিসেবে ভূমিকা পালনেরও আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, নেদারল্যান্ডস দূতাবাসের কূটনীতিকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমাধ্যমের প্রতিনিধিগণ। 









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com