সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।তিনি বলেন,

2026-08-12T18:03:04+00:00
2026-08-12T18:03:04+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ৩০)
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, ‘আমরা গতকাল সন্ধ্যা থেকে একটা কৌশল নিয়েছি, আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।’

বুধবার (১২ আগস্ট) দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মালয়েশিয়ার সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, অন্তত এক কার্গো এলএনজি আমরা পাব। আইএসও ট্যাংকের মাধ্যমে যদি এলএনজি আনতে হয়, এটি একটি প্রক্রিয়ার ব্যাপার। আপনারা জানেন, আইএসও ট্যাংক এভেইলেবল না।’

‘আমাদের হাতে যতগুলো বিকল্প ছিল, আমরা সব বিকল্প নিয়ে কাজ করছি,’ জানান তিনি। অমিত আরও বলেন, ‘সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চায়। মেসেজ দেওয়ার মতো জায়গায় যদি আমি থাকতাম, অবশ্যই দিতাম। শুধু আমি এটুকু বলবো, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। আমার ধারণা, জনগণ বোঝেন আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই।’

দেশি উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব না উল্লেখ করে তিনি জানান, এলএনজি সরবরাহে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছেও সহযোগিতা চেয়েছে।

‘যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন, এক সময় তার মাশুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্য বা দীর্ঘমেয়াদি সমাধানের সূত্র খোঁজেননি। তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলেই আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে, সেই সংকটের সময়টা আজকে এসেছে। আজকে না এলে হয়তো আগামীকাল আসতো, আগামীকাল না হলে হয়তোবা পরশুদিন আসতো। একটি সময় এই পরিস্থিতির মুখোমুখি আপনাকে-আমাকে হতেই হতো,’ যোগ করেন তিনি।

 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com