বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আগামী তিন মাসের জন্য একটি আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে

2026-08-13T11:40:44+00:00
2026-08-13T11:40:44+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ২৯)
বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের কমিটি গঠন

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের কমিটি গঠন

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আগামী তিন মাসের জন্য একটি আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভীকে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. আল আমিন।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. বকুল ইমাম, মো. হাশিম রেজা, মো. ফজলুর রহমান, তাহনিয়া তাসনিন, সোহেলী রানী, আমাতুন নাহার, অধ্যক্ষ মো. আজহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ড. মুফতি মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, মো. মহিউদ্দিন মাহমুদ, মাহমুদা তাসনিম, মো. জাহাঙ্গীর আলম এবং মো. সোহেল রানা রিয়াজ।

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সিরাজুল ইসলাম। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে সাবরিনা সিদ্দিকাকে। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মারজানা আক্তার, ইমরাত জাহান, ওয়াহিদা সুলতানা, মোহাম্মদ আলী, মো. সৌরভ আহমেদ, মো. ইসমাইল, মোহাম্মদ মানিক চাঁদু, মো. নূরে আলম, মো. তানজিম হোসাইন, ড. মোহাম্মদ তৌফায়েল আহমেদ, মো. সাইদুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, মো. লিটু হোসাইন, খায়েরুল আলম, মো. তৈয়বুর রহমান ও রনি আহমেদ।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাদ্দাম হোসেন জীবনকে। ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আরিফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে অধ্যক্ষ মোহাম্মদ জমির উদ্দিন চৌধুরী, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. হাকিমুল ইসলাম, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু সাঈদ মুসা, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে হুমায়ুন শাহীন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মুসলিম মিয়া, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে ড. এস এম হেদায়েতুল ইসলাম, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু তাহের এবং ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সোলেমান হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তাদের সঙ্গে বিভিন্ন বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও একাধিক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে কলেজ বিষয়ক সম্পাদক হিসেবে এস এম মোস্তাক আহমেদ এবং সহ-সম্পাদক হিসেবে প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলামকে রাখা হয়েছে।

স্কুল বিষয়ক সম্পাদক করা হয়েছে প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে। মাদ্রাসা বিষয়ক সম্পাদক হিসেবে ড. মোহাম্মদ আহমাদুল্লাহ এবং কারিগরি বিষয়ক সম্পাদক হিসেবে অধ্যক্ষ মো. বাহাউদ্দিন বাহার দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কওমি বিষয়ক সম্পাদক, ইংরেজি মাধ্যম বিষয়ক সম্পাদক, এনজিও বিষয়ক সম্পাদক এবং দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন গাজী মোহাম্মদ হাবিব। তার সঙ্গে সহদপ্তর সম্পাদক হিসেবে মো. হাফিজুর রহমান, আবু বকর সিদ্দিক, আরিফুর রহমান আরিফ এবং মো. খায়েরুল ইসলামকে রাখা হয়েছে।

অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শোভন মোহাম্মদ। এ পদে একাধিক সহ-সম্পাদকও রাখা হয়েছে।
মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক করা হয়েছে ইমরান হোসেনকে। এ বিভাগে একাধিক সহ-সম্পাদকও রাখা হয়েছে।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম। এ পদে সহ-সম্পাদক হিসেবে রয়েছেন আনিচুর রহমান, মো. মাইনুল ইসলাম রাহুল, জেসমিন আরা বেগম, মো. রবিউল আউয়াল, জহির ফয়সাল, শিরীনা আফরোজ সুপ্তি ও মো. মনিরুল ইসলাম।
বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. আবু তাহেরকে। এ বিভাগের সহ-সম্পাদক হিসেবে রয়েছেন মো. সোলেমান কবির খান, আতীকুর রহমান তালুকদার, মো. রাশেদ খান মিলন এবং মো. আজিজারুল ইসলাম খান।
এ ছাড়া সাহিত্য, উপ-সাহিত্য, পাঠাগার এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সহ-সম্পাদক ও সদস্য পদেও অনেক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com