প্রথমবারের মতো ‘এআই ও আইটি ফেস্ট’ আয়োজন করতে যাচ্ছে জবি আইটি সোসাইটি

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাঙ্গন

তরুণদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিনির্ভর গবেষণাই বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রযুক্তির শীর্ষ চূড়ায় পৌঁছে দেবে এমন আশাবাদ ব্যক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)

2026-08-13T15:21:22+00:00
2026-08-13T15:21:22+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
প্রথমবারের মতো ‘এআই ও আইটি ফেস্ট’ আয়োজন করতে যাচ্ছে জবি আইটি সোসাইটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৩:২১ পিএম   (ভিজিট : ৫৫)
প্রথমবারের মতো ‘এআই ও আইটি ফেস্ট’ আয়োজন করতে যাচ্ছে জবি আইটি সোসাইটি

প্রথমবারের মতো ‘এআই ও আইটি ফেস্ট’ আয়োজন করতে যাচ্ছে জবি আইটি সোসাইটি

তরুণদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিনির্ভর গবেষণাই বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রযুক্তির শীর্ষ চূড়ায় পৌঁছে দেবে এমন আশাবাদ ব্যক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জেএনইউ এআই অ্যান্ড আইটি ফেস্ট ২০২৬’।
জাতীয় পর্যায়ের এই প্রযুক্তি উৎসব উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ আগস্ট দিনব্যাপী এই উৎসব বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের গ্রাউন্ড ফ্লোর এবং কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ আগস্টের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

জবি আইটি সোসাইটির সভাপতি ইমাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ রাকিবুল ইসলাম, তানজিল আহমেদ এবং দপ্তর সম্পাদক মোঃ শাহরিয়ার জুবায়েরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, প্রথমবার আয়োজিত এই মেগা ইভেন্টটি তরুণ প্রযুক্তি প্রতিভাদের নিজেদের উদ্ভাবন তুলে ধরা এবং ইন্ডাস্ট্রির শীর্ষ বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এক অনন্য প্ল্যাটফর্ম। সারাদেশে ছড়িয়ে থাকা তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে এই উৎসবে থাকছে ওয়েব, অ্যাপ ও এআই প্রজেক্টের প্রদর্শনী ‘ব্রেইনচাইল্ড সিজন ২.০’, এআই ভিত্তিক বিজ্ঞাপন তৈরির প্রতিযোগিতা ‘এআই অ্যাড-ভেঞ্চার’, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ‘এআই অ্যান্ড আইটি অলিম্পিয়াড’ এবং কারিগরি সেবার জন্য ‘টেককেয়ার জোন’। এছাড়া দেশসেরা প্রযুক্তি বিশেষজ্ঞদের অংশগ্রহণে থাকছে ‘টেকআনকাট’ নামের বিশেষ কনফারেন্স।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে উৎসবের নানা সম্ভাবনার দিক উপস্থাপন করে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, প্রথম আয়োজনের এই ফেস্ট তরুণদের নতুন চিন্তাধারা ও প্রযুক্তিগত সম্ভাবনাকে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com