ভূরুঙ্গামারী উপজেলার সব থেকে বড় মাদকসম্রাট মিজু ও তার সহযোগী ইয়াবা-হেরোইন সহ গ্রেফতার

মোঃ আব্দুর রাজ্জাক সরকার

অপরাধ ও দূর্নীতি

ভূরুঙ্গামারী উপজেলার মাদকসম্রাট মোঃ ইকবাল জাহিদী মিজু(৩৮), পিতাঃ মোঃ শরিফুল ইসলাম জাহিদী, সাংঃ পশ্চিম ছাট গোপালপুর, থানাঃ ভুরুঙ্গামারী, জেলাঃ কুড়িগ্রাম

2026-08-16T10:48:07+00:00
2026-08-16T10:48:07+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
ভূরুঙ্গামারী উপজেলার সব থেকে বড় মাদকসম্রাট মিজু ও তার সহযোগী ইয়াবা-হেরোইন সহ গ্রেফতার
মোঃ আব্দুর রাজ্জাক সরকার
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৪৮ এএম   (ভিজিট : ৮)
ভূরুঙ্গামারী উপজেলার সব থেকে বড় মাদকসম্রাট মিজু ও তার সহযোগী ইয়াবা-হেরোইন সহ গ্রেফতার

ভূরুঙ্গামারী উপজেলার সব থেকে বড় মাদকসম্রাট মিজু ও তার সহযোগী ইয়াবা-হেরোইন সহ গ্রেফতার

ভূরুঙ্গামারী উপজেলার  মাদকসম্রাট মোঃ ইকবাল জাহিদী মিজু(৩৮), পিতাঃ মোঃ শরিফুল ইসলাম জাহিদী, সাংঃ পশ্চিম ছাট গোপালপুর, থানাঃ ভুরুঙ্গামারী, জেলাঃ কুড়িগ্রাম  ও তার সহকারী মোঃ  নুর আলম (৩৫), পিতা মোঃ জালালউদ্দিন, সাংঃ কামাত আঙ্গারিয়া থানাঃ ভুরুঙ্গামারী, জেলাঃ কুড়িগ্রাম ১৪৩ পিস ইয়াবা ও ০১ গ্রাম হেরোইন সহ পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার হয়েছে। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার এস আই আল-আমিন, এএস আই সোহাগ রানা ও আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি মাদক বিরোধী দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে

 তিলাই ইউনিয়নের কালাঁচান মোড় সংলগ্ন মাদককারবারি নুর আলমের বসত বাড়ি থেকে মাদকসেবনরত অবস্থায় ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও ০১ গ্রাম হেরোইন সহ মাদক সম্রাট মিজুকে গ্রেফতার করেন। গ্রেফতারের সময় মাদক সম্রাট মিজু পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে পালানোর চেষ্টা করলে দুজন পুলিশ সদস্য সামান্য আঘাত প্রাপ্ত হন। কিন্তু পুলিশ সদস্যরা তাদের দক্ষতায় মিজু ও তার সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৬০,০০০ টাকা।


এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন মিজু ভূরুঙ্গামারী উপজেলার মাদক কারবারি। উপজেলার উঠতি বয়সী কিশোর এমনকি কিশোরীদের নিকট মিজুর মাদক সরবরাহকারী বাহিনী নিয়মিত মাদক পৌঁছে দেয়। মিজুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আশা করি উপজেলার মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতি কিছুটা হলেও ভালো হবে।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com