গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ২৬ মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক নিষিদ্ধ আ.লীগের      ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত      
ভিডিও গ্যালারি
শিবচরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন
মাদারীপুরের শিবচরে পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীর মৌলিক অধিকার ও তাদের মেধার স্বীকৃতি হিসেবে সরকারি নীতিমালা অনুযায়ী ‘মেধা বৃত্তি-২০২৫’-এ অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে শিবচর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে শিবচর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।

আয়োজকরা জানান, পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দেওয়া সরকারি নীতিমালার অংশ, কিন্তু সাম্প্রতিক সময়ে বৃত্তি প্রদানে সীমাবদ্ধতা আনা হচ্ছে। এর ফলে অনেক মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে। মানববন্ধনে বক্তারা দ্রুত সমস্যার সমাধান করে সকল শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিবচর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফাতেমা আক্তার, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আমিন আহমেদসহ শিবচরের সকল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

এ সময়ে শিবচরের আইডিয়াল স্কুল অ্যান্ড মাদরাসার ৫ম শ্রেণির ছাত্রী খাদিজা বলেন, “আমরাও সরকারি স্কুলের মতো বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। সরকারের কাছে এ সুযোগ দেওয়ার দাবি জানাই।”

মানববন্ধনে বক্তারা জানান, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়া শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় অবিচার। তাই সরকারি নীতিমালার আলোকে সকল শিক্ষার্থীকে সমান সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com