গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
জবি সাংবাদিকতা বিভাগের বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
পলি আক্তার, ক্যাম্পাস (জবি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম   (ভিজিট : ২২০)

আজ,২৩ সেপ্টেম্বর ২০২৫ (জবি)জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের ডিবেটিং ক্লাবের উদ্যোগে বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারর্সন ড. মো. আশরাফুল আলম। তিনি বলেন, "বিভাগের যে কয়েকটি ক্লাব আছে, তার মধ্যে সবচেয়ে ভালো কাজ করছে এমসিজে ডিবেটিং ক্লাব। আজকে যারা আছে, তারা হয়তো সামনে থাকবে না। তবে ক্লাবকে ভবিষ্যৎ এ আরও কীভাবে এগিয়ে নেয়া যায়, এটি নিয়েও তারা চিন্তা করছে। ডিবেটিং এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জ্ঞান, টেকনিক্যাল বিষয়াবলী জানার পাশাপাশি জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে। এই ক্লাবকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে বিভাগ সর্বোচ্চ চেষ্টা করবে।

অন্যদিকে , অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহ্ মোঃ নিস্তার জাহান কবির, মো. রাইসুল ইসলাম, মো. মিঠুন মিয়া, মো. রুমান শিকদার।

এছাড়া, প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন উক্ত বিভাগের সহকারী শিক্ষক ও এমসিজে ডিবেটিং ক্লাবের মডারেটর মেহনাজ হক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কো-কামনা আক্তর।

আবার প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন, সাংবাদিকতা বিভাগ ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের সাব- এডিটর মোঃ নোমান বিল্লাহ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ডিবেটিং ক্লাবের সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি ও বাংলাভিশন এর সাব- এডিটর মো. তাওহীদুল ইসলাম, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির। এবং কর্মশালাটি সঞ্চালনা করেন (এমসিজে) ডিবেটিং ক্লাব এর সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com