গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
জলঢাকায় ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
বিধান চন্দ্র রায়, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৯:৫৬ এএম   (ভিজিট : ৪৮৪)

স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোজাফফর হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের (অনকোলজি) এমডি ডা. খন্দকার মো. আরিফ হাসনাত।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যাপক সেলিমুর রহমান সেলিম, ডা. তানিয়া তাজরিন তন্বী, বিকন ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র ফ্রন্ট লাইন অনকোলজি ম্যানেজার মুস্তাফিজুর রহমান এবং সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ (অনকোলজি) ডা. ফজর আল জাফর প্রমুখ।

ডা. আরিফ বলেন, “যেসব নারীর পরিবারে স্তন ক্যান্সারের ইতিহাস নেই, তাঁদের ক্ষেত্রে ৪০ বছর বয়স থেকে স্ক্রিনিং শুরু করা উচিত এবং প্রতিবছর একবার করে ম্যামোগ্রাম করানো প্রয়োজন।”
তিনি আরও বলেন, “যেসব নারীর নিকটাত্মীয়ের স্তন ক্যান্সারের ইতিহাস রয়েছে বা আগে স্তনে রেডিওথেরাপি নেওয়ার ইতিহাস আছে, তাঁদের ৩০ বছর বয়স থেকেই স্ক্রিনিং শুরু করা উচিত।”

তিনি আরও জানান, ক্যান্সার একবার নির্মূল হওয়ার পরও তা পুনরায় ফিরে আসতে পারে। এজন্য নিয়মিত ফলোআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত প্রথম দুই বছরে দু–তিন মাস পরপর, পরবর্তী দুই বছরে ছয় মাস পরপর এবং এরপর প্রতি বছর একবার করে ফলোআপ করাতে হয়। এতে চিকিৎসার দীর্ঘমেয়াদি জটিলতা এবং রোগের পুনরাবৃত্তি শনাক্ত করা সম্ভব হয়।

বিকন ফার্মাসিউটিক্যালস-এর সহযোগিতায় ও জলঢাকা সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com