গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
বারগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
৭১ সংবাদ প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৫:২৭ পিএম  আপডেট: ২৯.১২.২০২৫ ৫:৪১ পিএম  (ভিজিট : ২৫২)

নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (নং–৬) অপহরণের মামলায় ওমর ফারুক ভূঁইয়াসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। 

আদালত সূত্রে জানা যায়, একটি ফৌজদারি মামলায় সমন পাওয়ার পরও তারা আদালতে হাজির না হওয়ায় এ আদেশ দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, মোঃ ওমর ফারুক ভূঁইয়া (প্যানেল চেয়ারম্যান, বারগাঁও ইউনিয়ন পরিষদ), মিয়াপুর গ্রামের মৃত মফিজ উল্যার ছেলে মোঃ মাসুদ রানা (৩০), একই গ্রামের দুলাল এর ছেলে মোঃ আল আমিন (২৭), সোনাইমুড়ী গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মোঃ বেলাল (২৫) এবং মকিল্যা গ্রামের দুলাল এর ছেলে মোঃ তুইন কালা (২৪) তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩৬৫, ৫০৬ ও ১০৯ ধারায় অভিযোগ দায়ের করেন বাদী মোঃ পলাশ।

মামলাটি আমলে নিয়ে আদালত গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে বিবাদীদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। নির্ধারিত তারিখে বিবাদীরা কেউ হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ  দেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com