গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
কুষ্টিয়ায় দৌলতপুরে বাঁশঝাড় থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মোঃ বাপ্পি হোসেন দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৭ পিএম   (ভিজিট : ১০৯)

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের একটি বাঁশ ঝাড়ের মধ্যে থেকে সিয়াম (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিয়াম মধুগাড়ী গ্রামের বাসিন্দা, স্থানীয় মুরগি ব্যবসায়ী ও এলাকার মসজিদের মোয়াজ্জেম শিপুল আলীর ছেলে। সিয়াম গোয়ালগ্রাম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় কিছু কৃষক ফসলের মাঠে যাওয়ার সময় বাঁশঝাড়ের মধ্যে উপড় হয়ে সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় নিহত সিয়ামের বাবা শিপন আলী বলেন, গতকাল বিকেল ৫টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সেহালা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com