গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
জকসু ও হল সংসদ নির্বাচন–২০২৫ চূড়ান্ত প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলন
পলি আক্তার ক্যাম্পাস (জবি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৪ এএম   (ভিজিট : ১০৩)

আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন আয়োজনের সার্বিক ও চূড়ান্ত প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে আজ, সোমবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে জকসু নির্বাচন কমিশন।

সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ ও ড. মো. আনিসুর রহমান। এ ছাড়া আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং পিআরআইপি পরিচালক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম।


জকসু নির্বাচন–২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বক্তব্যে জানান, "নির্বাচন আয়োজনের জন্য কমিশনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।"


তিনি আরো বলেন, আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্র বা বেষ্টনির ভেতরে প্রবেশ করবেন, তারা সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন। জকসু নির্বাচনে ৩৮টি ভোটকেন্দ্রে মোট ১৬ হাজার ৬৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি হল সংসদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে ১ হাজার ২৪২ জন ভোটার ভোট দেবেন।

ভোটগ্রহণ শেষে প্রতিটি ভোটকেন্দ্রে পৃথকভাবে ভোট গণনা সম্পন্ন করা হবে এবং সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করবেন। পরে সব কেন্দ্রের ফলাফল সমন্বয় করে নির্বাচন কমিশন চূড়ান্ত ফল প্রকাশ করবে।

নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় রয়েছে এবং প্রতিটি ভোটকেন্দ্রেও আলাদাভাবে সিসিটিভি স্থাপন করা হয়েছে। এ ছাড়া তিনটি ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, "যেসব ভোটারের আইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তারা ভোটার তালিকায় থাকা কিউআর কোড স্ক্যান করে মোবাইল ফোনে অথবা প্রিন্ট কপি হিসেবে ভোটার আইডি সংগ্রহ করে ভোট দিতে পারবেন।"

সংবাদ সম্মেলনের একপর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com