প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ২:৪৫ পিএম (ভিজিট : ১১৮)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ স্থগিত করা হয়েছে।
আজ, ৩০ডিসেম্বর (মঙ্গলবার)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো: রেজাউল করিম পি এইচ ডি সিন্ডিকেট মিটিং শেষে এ তথ্য জানান।
এদিকে, নির্বাচন স্থগিত করায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ, সকাল ৯ টার পর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে থাকেন যেমন- "জকসু আমার অধিকার, শিক্ষার্থীদের অধিকার। রইস না জকসু? জকসু জকসু। দালালদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না।"
এর আগে এক জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম পি এইচ ডি। সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এ ধরনের আহ্বান করেন। এ সময় সিন্ডিকেটের সিদ্ধান্ত সাপেক্ষে এ কথা জানায় প্রশাসন।
সকাল সাড়ে ৮টায় জকসু নির্বাচন শুরু হওয়ার কথা ছিল। তবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ায় জরুরি অনলাইনে সিন্ডিকেট সভা ডাকে জবি প্রশাসন। এরপর সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়। ২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’ এ ছাত্র সংসদ সম্পর্কিত কোনো ধারা না থাকায় প্রতিষ্ঠার পর একবারও জকসু নির্বাচন হয়নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুবার নির্বাচন দাবি করলেও ‘আইনি জটিলতার’ কারণে তা আয়োজন করা যায়নি। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গত ২৮ অক্টোবর জকসু নীতিমালা প্রণয়ন করা হয়।
গত ৫ ডিসেম্বর জকসু নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। শুরুতে ভোটগ্রহণের জন্য ২২ ডিসেম্বর দিন ঠিক করা হলেও ভূমিকম্পের কারনে ক্যাম্পাস বন্ধ থাকায় ৮ দিন পিছিয়ে তা ৩০ ডিসেম্বর এ করা হয়।