গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
কাউকে ব্যক্তিমুখী করবেন না, আল্লাহমুখী করবেন। -ছারছীনার পীর ছাহেব
নিজস্ব প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ১২৬)

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদের মানুষের প্রতি অন্ধভক্তি না রেখে একমাত্র মহান আল্লাহর প্রতি নির্ভরশীল ও অনুগত হওয়া উচিত। কেননা মানুষ ভুল বা পক্ষপাতদুষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ একমাত্র অমুখাপেক্ষী ও সত্য। মানুষ স্বার্থপর বা মুনাফিক তথা দ্বিমুখী আচরণকারী হতে পারে, যারা একদিকে মুখে প্রশংসা করে কিন্তু অন্তরে ভিন্ন কিছু রাখে, তাই আমাদের ব্যক্তি মুখী হওয়া যাবে না। পক্ষান্তরে আল্লাহ একমাত্র ভরসার স্থান, যিনি বিপদে-আপদে আমাদের সর্বাবস্থায় সাহায্য করেন এবং তিনিই চিরস্থায়ী কল্যাণকারী তাই আমাদের আল্লাহমুখী হতে হবে।

২৯ জানুয়ারি রোজ বৃহস্পতিবার ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের অন্তর্গত বালিঘোনা খানকায়ে ছালেহীয়া মোহেব্বীয়া কমপ্লেক্স ময়দানে ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির আলাচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক প্রমূখ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করেন।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com