গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
উপসাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েনকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বললেন ইরানি কমান্ডার'
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩০ এএম   (ভিজিট : ১৭৪)

উপসাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েনের ঘটনাকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অভিহিত করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি। বার্তা সংস্থা মেহেরকে তিনি একথা বলেন।

ওয়াহিদি বলেন, ‘বৃহত্তর মনস্তাত্ত্বিক অভিযানের অংশ হিসেবে যুদ্ধ আসন্ন এমন একটি ধারণা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে শত্রুরা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে যা বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রীযুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে যা বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, ‘ইরানের এই ফাঁদে পা দেয়া ঠিক হবে না এবং দেশের কর্মকাণ্ড এই ধরনের মনস্তাত্ত্বিক অভিযানে প্রভাবিত হওয়া উচিত নয়।

শীর্ষ সামরিক কমান্ডার আরো বলেন, এই অঞ্চলে মার্কিন নৌবাহিনী মোতয়েন নতুন নয় এবং এটকে মনস্তাত্ত্বিক যুদ্ধের একই কাঠামোর মধ্যে দেখা উচিত।

ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ হামলা, নিহত অন্তত ১২ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ হামলা, নিহত অন্তত ১২
ওয়াহিদি জানান, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। শত্রুদের সকল গতিবিধি ক্রমাগত পর্যবেক্ষণ এবং নজরদারিতে রয়েছে বলে জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। একইসাথে তেহরানকে অবিলম্বে আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com