গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল'
৭১ সংবাদ প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪১ এএম   (ভিজিট : ২২৬)

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে পাকিস্তান। বুধবার সেই বিষয়টি স্পষ্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সামাজিক মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’ সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বলা দুটি কোটসও তুলে ধরেন।

বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না। খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অত্যন্ত ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, ‘ভারতের ক্রিকেট-সংক্রান্ত নীতি অগ্রহণযোগ্য। সে কারণেই বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছি। এটি একটি উপযুক্ত ও ন্যায্য সিদ্ধান্ত।

আইসিসির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এ অবস্থান নিয়েছে পাকিস্তান বলে জানান শাহবাজ শরিফ। বাংলাদেশকে বাদ দেয়ার প্রেক্ষাপটেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলংকায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসির বোর্ড সভায় সদস্যদের সমর্থন না পাওয়ায় সেই প্রস্তাব নাকচ হয়ে যায়। পরবর্তী সময়ে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। ওই বোর্ডসভায়ও বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান। এবার ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com