গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
আইসিএসবি কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৫ পিএম   (ভিজিট : ৮১)

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি, আইসিএসবি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি শুরু হয় ভোরে সূর্য উদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এর মাধ্যমে। আইসিএসবির কাউন্সিল সদস্য, সদস্য এবং কর্মকর্তাদের অংশগ্রহনে একটি র‍্যালী আইসিএসবির ক্যাম্পাস থেকে ব্যানার ও পুষ্পস্তবক সহ প্রভাত ফেরী করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও প্রভাত ফেরীতে উপস্থিত ছিলেন আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ শরীফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস, কাউন্সিল সদস্য জনাব খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ এফসিএস, সাবেক ভাইস-প্রেসিডেন্ট জনাব এ কে এম মুশফিকুর রহমান এফসিএস, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি এর চেয়ারম্যান জনাব সৈয়দ মাহমুদ হাসান এফসিএস, ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি এর কো-চেয়ারম্যান, মেম্বার সেক্রেটারী সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ইনস্টিটিউটের ফেলো ও এসোসিয়েট সদস্যবৃন্দ এবং আইসিএসবির কর্মকর্তাবৃন্দ। 









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com