
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৮ টি কো¤পানির ২১ কোটি ৯৫ লক্ষ ৯৭ হাজার ৫৮৬ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৬৮ কোটি ৮ লক্ষ ৩৩ হাজার ৫২৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১.৯১ পয়েন্ট বেড়ে ৫৪৬৭.৮৫ ডিএস-৩০ মূল্য সূচক ৬.৩২ পয়েন্ট বেড়ে ২১০৪.২০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৩০ পয়েন্ট কমে ১০৯৪.৭৯ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১২৩ টির, কমেছে ১৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১ টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- অলিম্পিক ইন্ডা:, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, রবি আজিয়াটা, খান ব্রাদার্স পিপি, এশিয়াটিক ল্যাব, সায়হাম কটন, স্কয়ার ফার্মা, প্রগতি লাইফ ইন্সু: ও সামিট পোর্ট এলায়েন্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- সোনারগাঁও টেক্সটাইল, স্ট্যার্ন্ডার্ড ব্যাংক, খান ব্রাদার্স পিপি, ইন্দোবাংলা ফার্মা, এমবিএল ১ম মি. ফা., এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবি এনআরবি মি. ফা., পপুলার লাইফ ১ম মি. ফা., ও সামিট এলায়েন্স পোর্ট এলায়েন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- এশিয়াটিক ল্যাব, এক্সিম ১ম মি. ফা., ফার কেমিক্যাল, এনবিএল, ফ্যামিলি টেক্স, ইবিএল ১ম মি. ফা., আলহাজ্ব টেক্স, শ্যামপুর সুগার, আইসিবি ৩য় এনআরবি মি. ফা. ও টুং হাই নিটিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭১০৬৭১৮৩৬২৪৯৮.০০