গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
শিবচরে ৭ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ২ জনের জেল-জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:০৫ এএম   (ভিজিট : ১১৪)

‎মাদারীপুর জেলার শিবচরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নানা অব্যবস্থাপনার কারণে ১২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ও সাতটি সিলগালা এবং দুই প্রতিষ্ঠানের মালিককে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।


‎সোমবার (২ মার্চ) দুপুরে শিবচর পৌর বাজারের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। ‎জানা গেছে, নানা অনিয়মের অভিযোগ থাকায় শিবচর পৌরবাজারের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতিমা মেহজাবীন। ‎এসময় শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিল।

এসময় এইচ বি হসপিটাল, সেবা হাসপাতাল, সূর্য ডায়াগনস্টিক, সিটি ডায়াগনস্টিক, মেডিল্যাব ডায়াগনস্টিক, হলি ফ্যামিলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এবং হীরা পান্না চক্ষু হাসপাতালসহ মোট সাতটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেন তারা। অভিযানের সময় ইউনাইটেড হাসপাতালের মালিক মো. মোস্তাক ও সেবা ডায়াগনস্টের স্বাস্থ্য সহকারী আব্দুস সালামকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।


‎এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়মের কারণে ১২টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যেকটিকে ৫ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। ‎শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, স্বাস্থ্যসেবায় অনিয়মসহ একাধিক কারণে ১২টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে জরিমানা করা হয়েছে। সিলগালা করা হয়েছে সাতটি এবং দুই জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com