গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ভাতা বিতরণে বিকাশ ও রকেটের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:২৭ পিএম   (ভিজিট : ১৫১)

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা ডিজিটাল পদ্ধতিতে বিতরণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় দুই মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রতিষ্ঠান বিকাশ এবং রকেট-এর সাথে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।


আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম। যুব উন্নয়ন অধিদপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিকাশ ও রকেটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব বলেন, বিকাশ ও রকেট সরকারের বিভিন্ন পর্যায়ের সেবায় অংশীদার হিসেবে কাজ করছে। আজকের এই উদ্যোগটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আগে হাতে হাতে ভাতা বিতরণের ক্ষেত্রে যে অব্যবস্থাপনা বা অপব্যবহারের ঝুঁকি থাকত, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে তা সম্পূর্ণ দূর হবে। এর ফলে প্রশিক্ষণার্থীদের কাছে দ্রুততম সময়ে সরাসরি টাকা পৌঁছে যাবে এবং সরকার ও জনগণের মাঝে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।


তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে প্রশিক্ষণ ভাতার পাশাপাশি যুব ঋণ, ক্রীড়া বৃত্তি এবং চিকিৎসা ভাতাও এই ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা হবে।
বিকাশ-এর চিফ কমিউনিকেশন অফিসার জানান, বর্তমানে প্রায় ৮ কোটি ইউনিক গ্রাহক নিয়ে বিকাশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সফলভাবে কাজ করছে। তিনি প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


ডাচ-বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন বলেন, রকেট সারা দেশে প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে এবং এটি একটি অত্যন্ত নিরাপদ মাধ্যম। যুব উন্নয়নের এই মহতী উদ্যোগে আমরা একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার করছি।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com