গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু : আজ প্রথম দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ২০৩)

শতাব্দীর ঐতিহ্যধন্য ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে। গতকাল বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীম ও উদ্বোধনী আলোচনার মাধ্যমে মাহফিল শুরু হয়। আজ মাহফিলের ১ম দিন। ১৪ মার্চ শনিবার বাদ জোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য এ বছর বার্ষিক মাহফিল রমজানে অনুষ্ঠিত হওয়ার কারণে অত্র দরবার শরীফে দেশের বৃহত্তম ইফতার, খতম তারাবীহ অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম প্রদান করবেন। এছাড়াও ছেলছেলার প্রখ্যাত দেশবরেণ্য আলেমগণ ইসলামের গুরুত্বপ‚র্ণ বিষয়াবলীর উপর আলোচনা করবেন।

মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা আলহাজ¦ ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী বলেন- মাহফিলে অংশগ্রহণের লক্ষ্যে মেহমানবৃন্দগণ ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে রিজার্ভ লঞ্চ, বাস, ট্রাক, ট্রলার সহ যাত্রাপথে আছেন। তাদের যাত্রাপথের ও মাহফিলের সফলতা কামনার পাশাপাশি পীরভাই, মুহিব্বীন সহ সর্বস্তরের মুসলমানদেরকে মাহফিলে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

আমাদের প্রতিনিধি সরেজমিনে পরিদর্শন করে জানান- ইতোমধ্যে মাহফিলের ময়দান প্রস্তুত হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নিয়োজিত থাকবে। এছাড়াও ফায়ার সার্ভিস, হারানো মালের বুথ, সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণের জন্য বুথ নির্মাণ করা হয়। অস্থায়ী মোবাইল টাওয়ার, অস্থায়ী হোটেল, গাড়ি পার্কিং ব্যবস্থা, অজু-গোসল ও বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com