গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:৫০ পিএম   (ভিজিট : ১৩২)

শেরপুরের শ্রীবরদীতে জ্বালানি তেলের কৃত্রিম  সংকট দেখা দিয়েছে। এতেকরে চরম ভোগান্তিতে পড়ছে এলাকার সাধারণ মানুষ। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও স্থানীয় বাজারগুলোতে হঠাৎ করে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় পরিবহন, কৃষিকাজ ও দৈনন্দিন জীবনে নানা সমস্যার মুখে পড়ছে এলাকাবাসী।

স্থানীয় বাজারগুলোতে গেলো শুক্রবার থেকে হঠাৎ করে জ্বালানির সরবরাহ কমে যাওয়ায় পরিবহন, কৃষিকাজ ও দৈনন্দিন জীবনে নানা সমস্যার মুখে পড়ছেন এলাকাবাসী। 


এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানাগেছে, এ উপজেলায় কোনো পাম্প না থাকায়  লাইসেন্সবিহীন কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তারা পরিকল্পিতভাবে খুচরা দোকানও বন্ধ রেখে সরবরাহে বাধা দিচ্ছেন। এর সুযোগে জ্বালানির দাম বাড়িয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে জ্বালানি কিনতে পারছেন না এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।


এছাড়া, উপজেলার মিনি ফুয়েল স্টেশন মেসার্স আনজুম ট্রেডার্স বন্ধ থাকার কারণে প্রতিদিন শত শত বাইবার দীর্ঘ সময় অপেক্ষা লরার পর নিরাস হয়ে ফিরে যাচ্ছে। 
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদ বলেন, বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com