গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
শ্রীবরদীতে পারিবারিক কলহে গাছ কর্তন করে জমি দখলের অভিযোগ
রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:৫২ পিএম   (ভিজিট : ৮৪)

শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক কলহের জের ধরে গাছ কর্তন করে জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের তেজারকান্দি গ্রামে। এনিয়ে ভুক্তভোগী আজাহার আলী বাদী হয়ে ৬ জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। বিবাদীরা হলো একই গ্রামের হেদায়েত ইসলাম তারার ছেলে জাকারিয়া জুয়েল (৩৩), মৃত এনায়েত উল্লাহ'র ছেলে হেদায়েতুল ইসলাম (৬১), দেলোয়ার হোসেন (৪২), মৃত হিম্মত আলীর স্ত্রী হুনুফা বেগম (৪৫), মেয়ে হেপি বেগম (৩২) ও আকাশ মিয়া (৩০)।


অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বাদী ও বিবাদীদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। ঘটনার দিন বাদী বাড়িতে না থাকায় বিবাদীরা ৪ শতাংশ জমির বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে জমি দখল করে ঘির দিয়ে ঘর নির্মাণ করেছে।  এতেকরে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 


মামলার বাদী আজাহার আলী বলেন, উক্ত জমি আমার নিজের টাকায় কিনা যা আমার বড় ভাই হেদায়েতুল ইসলাম তারা আমার বাবার নামে দলিল করেছে। গত শুক্রবার তারা জোর করে ওই জমিতে থাকা  বিভিন্ন প্রজাতির গাছ কেটে জোর করে জবর দখল করে ঘর তোলেছে। বর্তমানে আমি খুব অসহায় অবস্থায় প্রাণনাশের হুমকিতে আছি। 


এনিয়ে তার ভাই বিবাদী দেলোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আজাহার আলী আমাদের পৈত্রিক সম্পত্তির  ৪ শতাংশ জমি বিক্রি করে দিয়েছে। তাই আমরা ওই জমি দখল করেছি। 
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল খাঁন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি নিজেদের ভাই ভাতিজাদের সাথে। তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 










আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com