গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
কুড়িগ্রামের উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ৯৩)

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনের জন্য তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫২ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। বাজার এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করে নিরাপত্তা ও চলাচল সুবিধা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার দুপুরে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এ অনুদান প্রদান করেন। এ সময় উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মাহামুদুল হাসান, পৌর কর্তৃপক্ষের প্রতিনিধি মাহবুবুল আলম, নির্বাহী প্রকৌশলী এবং পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)-এর হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিলের এ অর্থায়নে উলিপুর বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে। এতে বাজার এলাকায় রাতের বেলায় আলোকসজ্জা বাড়বে এবং ব্যবসায়ী ও পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “উলিপুর বাজারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা সময়ের দাবি। সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে বাজার এলাকায় রাতের বেলায় নিরাপত্তা বাড়বে এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।”

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে বাজার এলাকায় পর্যাপ্ত আলোর অভাব ছিল। সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে রাতের বেলায় চলাচল সহজ হবে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com