গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
ভূরুঙ্গামারী সদর হাসপাতালে পরিদর্শনে গেলেন সকাল ৯ টায় এমপি আনোয়ারুল
মোঃ আব্দুর রাজ্জাক সরকার : ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:৩০ পিএম   (ভিজিট : ১৩৫)

 হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের জাতীয়  সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

সোমবার  ( ৯ মার্চ ) সকাল ৯টার দিকে তিনি আকস্মিক ভূরুঙ্গামারী  সদর হাসপাতাল পরিদর্শনে যান। এসময় তিনি জরুরী বিভাগ, বহির্বিভাগে, শিশু বিভাগ, প‍্যাথলজি বিভাগসহ পুরো হাসপাতালে ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এবং হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের সাথে কথা বলেন। এম্বুলেঞ্জের লক বই, জরুরী বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগের রোগী ভর্তির রেজিষ্টার ও  বিভিন্ন জমা ভাউচারের রশিদ মিলিয়ে দেখেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ হাসপাতালের অন‍্যান‍্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, “হাসপাতালে সবার আগে রোগিদের সেবা নিশ্চিত করতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। দালাল ও অপ্রয়োজনীয় ব‍্যক্তির উৎপাত বন্ধ করে দিতে হবে। কোন অবস্থাতেই রোগীদের চিকিৎসা সেবায় যেন বিঘ্ন না ঘটে। সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। এছাড়াও হাসপাতালের পরিবেশ উন্নত ও  সেবাবান্ধব করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন তিনি । 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ্য করে তিনি বলেন,  হাসপাতালের সমস্যাগুলোর একটা তালিকা দেন। সমস্যা সমাধানে আমি সংশ্লিষ্ট দপ্তরের  সাথে কথা বলবো।

পরিদর্শন শেষে এমপি আনোয়ারুল ইসলাম আরো  বলেন, জনগণ যাতে সরকারি দপ্তর ও হাসপাতালে যথাযথ সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত এমন পরিদর্শন করা হবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com