গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
বিভাগীয় শহরে অকটেন–পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:৫৭ পিএম   (ভিজিট : ৯৭)

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয় শহরে জ্বালানি তেলের সরবরাহের হার বাড়াল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।


আগে অকটেন–পেট্রোলের গড় বিক্রি থেকে ২৫ শতাংশ হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন তা ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনপ্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী সরবরাহ করা হবে। অর্থাৎ, বিভাগীয় শহরে অকটেন–পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ বাড়ল।

আজ বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিপিসি জানিয়েছে, হ্রাসকৃত বরাদ্দের যথাযথ সরবরাহ নিশ্চিত করতে তাদের অধীন বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা ও ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com