গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছারছীনায় বিশেষ সেমিনার ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ১৪৯)

“আল্লাহওয়ালাদের দল হবেই সফল” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ছারছীনা দরবার শরীফের হিযবুল্লাহ কমপ্লেক্সের তৃতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু ওয়াক্কাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ রূহুল আমিন আফসারী, ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়ার মুদীর আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল মুনীর হামীম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ গোপালগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ কাজী মফিজ উদ্দীন এবং বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা এনায়েতুল্লাহ ফয়রাভী।

সেমিনারে বক্তারা বলেন, ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি শিক্ষায় আলোকিত করতে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ দীর্ঘদিন ধরে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে আসছে। আল্লাহওয়ালা ও দ্বীনদার নেতৃত্বের মাধ্যমেই সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি ছাত্রসমাজের মধ্যে ইসলামের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে দ্বীনের খেদমতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

সেমিনার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com