গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
ইউআইটিএস-এ শিক্ষার্থীদের কম্পিউটেশনাল থিংকিং এন্ড প্রবলেম সলভিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১২:০৩ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ১২:১০ পিএম  (ভিজিট : ১৪৭)

বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ দ্বারা আয়োজিত কম্পিউটেশনাল থিংকিং এন্ড প্রবলেম সলভিং বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। ২রা মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১:৩০ টায় রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে-এ সেমিনারের আয়োজন করা হয়।উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিলনিয়াস ইউনিভার্সিটি, এর অধ্যাপক ড. (এইচ পি) ভেলেন্টিনা দাগিয়েনে।আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আকিউএসি)-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো: সাফায়েত হোসেন, অধ্যাপক ড. এম কায়কোবাদ, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার অনুষদ-এর ডিন অধ্যাপক ড.ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার-এর বিভাগীয় প্রধান জনাব আল ইমতিয়াজ সহ আরো অনেকে। উক্ত সেমিনারে অধ্যাপক ড. (এইচ পি) ভেলেন্টিনা দাগিয়েনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের কম্পিউটেশনাল থিংকিং এন্ড প্রবলেম সলভিং বিষয়ক আলোচনা করেন। শুধু সমস্যা সমাধান নয় সমস্যা সমাধান টুলস সম্পর্কে আরও জ্ঞান অর্জনের পরামর্শ দেন। তার বক্তব্য শেষে সৌজন্য বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়া।তিনি প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে তার বক্তব্য প্রদান করেন।তিনি প্রধান অতিথিকে ইউআইটিএস নিয়ে সুমন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের তার বক্তব্য জীবনে কাজে লাগানোর পরামর্শ দেন। সেমিনারের শেষ পর্যায়ে প্রধান অতিথিকে ফুলের তোরা ও ক্রেস্টের মাধ্যমে সংবর্ধনা জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।










আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com