উদ্বোধক হিসেবে যোগ দিচ্ছেন কালজয়ী কথাশিল্পী ইমদাদুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

আগামী ২২ মে থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হতে যাচ্ছে মুক্তধারা ফাউন্ডেশনের ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক

2026-04-29T21:59:16+00:00
2026-04-29T21:59:16+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬
উদ্বোধক হিসেবে যোগ দিচ্ছেন কালজয়ী কথাশিল্পী ইমদাদুল হক মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ পিএম   (ভিজিট : ১০০)
উদ্বোধক হিসেবে যোগ দিচ্ছেন কালজয়ী কথাশিল্পী ইমদাদুল হক মিলন

উদ্বোধক হিসেবে যোগ দিচ্ছেন কালজয়ী কথাশিল্পী ইমদাদুল হক মিলন

আগামী ২২ মে থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হতে যাচ্ছে মুক্তধারা ফাউন্ডেশনের ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। উত্তর আমেরিকায় বাঙালির প্রাণের এই মিলনমেলার ৩৫তম আসরের উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী কথাসাহিত্যিক এবং বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হক মিলন। 

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। গত ৩৪ বছরে বাংলা সাহিত্যের শীর্ষস্থানীয় দিকপালরা এই মেলা উদ্বোধন করে এর মর্যাদা বৃদ্ধি করেছেন। পূর্ববর্তী আসরগুলোর উদ্বোধকদের হিসেবে ছিলেন- হাসান আজিজুল হক, পবিত্র সরকার, সেলিনা হোসেন, আবদুল্লাহ আবু সায়ীদ, সৈয়দ শামসুল হক,  সুনীল গঙ্গোপাধ্যায় ও হুমায়ূন আহমেদ প্রমুখ।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ইমদাদুল হক মিলন তার অসাধারণ লেখনীর মাধ্যমে দুই বাংলার পাঠকদের মোহাবিষ্ট করে রেখেছেন। গ্রামীণ জীবনের জটিল সমীকরণ, মুক্তিযুদ্ধ এবং মানুষের অন্তর্গত আবেগ তার উপন্যাসে অত্যন্ত নিপুণভাবে ফুটে ওঠে। 

তার মহাকাব্যিক সৃষ্টি ‘নূরজাহান’ বাংলা সাহিত্যের ইতিহাসে একটি শ্রেষ্ঠ মাইলফলক হিসেবে স্বীকৃত। সাহিত্যের পাশাপাশি সাংবাদিকতায় তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি দীর্ঘ সময় শীর্ষস্থানীয় দৈনিক 'কালের কণ্ঠ'-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে এর প্রধান সম্পাদক হিসেবে কর্মরত। শিল্প ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ দেশ-বিদেশের বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— নূরজাহান (তিন খণ্ড), পরাধীনতা, কালাকাল, কালো ঘোড়া, দেশভাগের পর এবং ভালোবাসার সুখ-দুঃখ।


মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই মেলায় এবার ইমদাদুল হক মিলনের উপস্থিতি প্রবাসী বাঙালিদের মধ্যে নতুন এক উম্মাদনা সৃষ্টি করবে। বইমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মেলাটি উত্তর আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে আরও বড় ভূমিকা রাখবে।











Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com