গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: গণমাধ্যমের সামনে মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী      পারস্য উপসাগরের ছোট্ট খারগ দ্বীপে কেন নজর পড়েছে ডোনাল্ড ট্রাম্পের?      স্পিকার–ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী      স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি      মোজতবা খামেনিকে উত্তর কোরিয়ার সমর্থন, মার্কিন হামলার নিন্দা      আকাশে ‘ডুমস্ডে প্লেন’: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি আমেরিকার?      দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বাড়লো স্বর্ণের দাম      
"দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬" পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৩২ এএম  আপডেট: ০৩.০৩.২০২৬ ৫:৪৩ এএম  (ভিজিট : ২১১)

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী-এর স্মৃতিকে ধারণ করে প্রবর্তিত ‘দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬’ পাচ্ছেন প্রখ্যাত কথাসাহিত্যিক রফিকুর রশীদ এবং কথাসাহিত্যিক-প্রাবন্ধিক আকিমুন রহমান।

আগামী ৪ এপ্রিল ২০২৬ বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে পদক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবুল কাসেম ফজলুল হক, সভাপতি, বাংলা একাডেমি।উদ্বোধক হিসেবে থাকবেন কবি রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক মনি হায়দার। এছাড়া অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পাঠক-অনুরাগীরা অংশ নেবেন। পুরস্কারপ্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় ও নগদ অর্থ প্রদান করা হবে।

বাংলা সাহিত্যে সামগ্রিক অবদান, সৃজনশীলতা এবং সমাজমনস্ক সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ এই দুই সাহিত্যিককে পদক প্রদান করা হচ্ছে। তাঁদের রচনায় সমকালীন সমাজবাস্তবতা, ইতিহাসচেতনা ও মানবিক মূল্যবোধের গভীর প্রতিফলন লক্ষ করা যায়। এর আগে দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিল্পীরা এ পদকে ভূষিত হয়েছেন।


উল্লেখ্য, আব্দুর রউফ চৌধুরী বাংলা সাহিত্যে তাঁর দ্রোহী মনন, সামাজিক দায়বদ্ধতা ও মানবমুক্তির প্রত্যয়ে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। তাঁর সাহিত্যকীর্তিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই প্রতিবছর এই সাহিত্য পদক প্রদান করা হয়।










আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com