গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
নীরব ঢাকা কবি: কায়ছার উদ্দীন আল-মালেকী
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১১৩)

ঢাকার জনপদ, রাজপথ, সব নির্বাক,
নেই কোনো সংগীতের আওয়াজ স্বাধীনতার।
নেই বজ্রকণ্ঠে দারাজ ভাষণের শব্দ,
নেই মিছিলের রণধ্বনি,
স্বাধীনতার বীর পুরুষদের।

আমি, নির্বাক, এক বোবা চিৎকারের আর্তনাদে,
দগ্ধ মনে ধ্বনিত করি অশ্রু ও স্মৃতি।

যে শহরের অলিগলিতে শোনাই বাংলা মায়ের গান,
যেখানে বাজে আব্দুল জাব্বারের কালজয়ী সুর,
শরীরের রক্তে মিশে যেত স্বাধীনতার স্রোত,
সেই শহর আজ, নিস্তব্ধ, নিরব নিঃশ্বাসে।

আমি কি ভুলে গিয়েছি সেই ভয়ানক দিনগুলো?
নাকি শত শহীদের রক্তের সঙ্গে
আমি গাদ্দারী করছি?

আমি ভীতসন্ত্রস্ত,
আমি লজ্জিত,
আমি অপমানিত।

আজকের ঢাকা শহরে ১৬ ডিসেম্বরের বিজয় অনুষ্ঠান তেমন উদযাপিত হচ্ছে না,
শুধু স্মৃতিই অবশিষ্ট।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com