তৌফিক সুলতানের নতুন বই ‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’

৭১ সংবাদ ডেস্ক

সাহিত্য

বাংলাদেশের তরুণ লেখক, শিক্ষক ও গবেষক তৌফিক সুলতানের বহুল প্রতীক্ষিত গ্রন্থ ‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ শীঘ্রই পাঠকদের হাতে পৌঁছাতে যাচ্ছে।

2025-10-08T10:20:08+00:00
2025-10-08T10:20:08+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
তৌফিক সুলতানের নতুন বই ‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’
৭১ সংবাদ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০:২০ এএম   (ভিজিট : ২৪৬)
তৌফিক সুলতানের নতুন বই ‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’

তৌফিক সুলতানের নতুন বই ‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’

বাংলাদেশের তরুণ লেখক, শিক্ষক ও গবেষক তৌফিক সুলতানের বহুল প্রতীক্ষিত গ্রন্থ ‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ শীঘ্রই পাঠকদের হাতে পৌঁছাতে যাচ্ছে। দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটিকে জ্ঞান, দর্শন, বিজ্ঞান, ধর্ম ও জীবনের বাস্তবতাকে এক সুতোয় গেঁথে তৈরি করা একটি অনন্য জ্ঞানকোষ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামের সন্তান তৌফিক সুলতান শিক্ষাক্ষেত্রে, সাহিত্য ও সমাজসেবায় তার অনন্য অবদানের জন্য ইতোমধ্যেই সুপরিচিত। তার লেখনীতে ইসলামি মূল্যবোধ, গভীর মানবিকতা এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের অপূর্ব সমন্বয় ঘটে।

বইটি সম্পর্কে লেখক তৌফিক সুলতান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "একটি কলম পারে একটি জাতিকে জাগিয়ে তুলতে, একটি চিন্তা পারে একটি প্রজন্মকে আলোকিত করতে। 'ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ' বইটি সেই বিশ্বাসেরই প্রতিফলন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি পাঠকদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করবে এবং মানবতার সম্মিলিত কল্যাণে কাজ করার এক অদম্য প্রেরণা জোগাবে।"

প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম জানান, ১১২ পৃষ্ঠার এই বইটি উচ্চমানের কাগজে, আকর্ষণীয় রঙিন কভার ও টেকসই হার্ডবোর্ড বাঁধাইয়ে প্রকাশ করা হবে। তিনি উল্লেখ করেন, বইটিতে প্রাচীন সভ্যতার দীপ্তিমান অভিজ্ঞতা, নবীদের জীবনাদর্শ ও দর্শন, আধুনিক বিজ্ঞানের যুগান্তকারী অগ্রগতি, মনোবিজ্ঞানের গভীর উপলব্ধি এবং মানবজীবনের নিত্যনৈমিত্তিক শিক্ষণীয় দিকগুলো সন্নিবেশিত হয়েছে। এটি শিক্ষার্থী, গবেষক, শিক্ষক থেকে শুরু করে সাধারণ প্রতিটি পাঠকের জন্যই সমানভাবে উপযোগী ও অনুপ্রেরণাদায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তৌফিক সুলতান বর্তমানে ব্রেভ জুবিলেন্ট স্কলার্স অফ মনোহরদী মডেল কলেজ (বিজেএসএম মডেল কলেজ)-এর প্রভাষক, ভাওয়াল ইসলামিক ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়েলফশন মানবকল্যাণ সংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কলাম, ফিচার, নিবন্ধ ও মতামত লিখে থাকেন। তার লেখনী ও চিন্তাধারা সমাজ ও শিক্ষাব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।

বিজেএসএম মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক প্রফেসর মঞ্জিল মোল্লা তৌফিক সুলতানের সাফল্যে অত্যন্ত গর্ববোধ করেন। তিনি বলেন, "তৌফিক সুলতান একসময় আমার ছাত্র ছিলেন। আজ তিনি আমার প্রতিষ্ঠানেরই একজন প্রভাষক। তিনি সেই মেধাবী শিক্ষার্থী ছিলেন, যিনি হৃদয়ে জ্ঞানের আলো বহন করতেন বলেই আজ সমাজকে আলোকিত করার এই মহৎ কাজে নিবেদিত রয়েছেন।"

লেখক তার এই প্রকাশনা যাত্রায় তার কর্মজীবন ও ব্যক্তিজীবনের বিভিন্ন স্তরের মানুষদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান, যাদের অকুণ্ঠ সহযোগিতা ও অনুপ্রেরণা তাঁকে এই ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করেছে।

‘ওয়ার্ল্ড অব নলেজ–জ্ঞানের জগৎ’ বইটি এরইমধ্যে প্রকাশনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্রই এটি সারাদেশের বইয়ের দোকান ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আগ্রহী পাঠকরা গুগলে "লেখক তৌফিক সুলতান স্যার", "Towfiq Sultan Sir", "লেখক তৌফিক স্যার এর লেখা" বা "Writer Towfiq Sir" ইত্যাদি কীওয়ার্ড লিখে সার্চ করে তাঁর লেখা পড়তে এবং নিজের চিন্তার জগৎকে সমৃদ্ধ করতে পারবেন।









আরও খবর


Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com