গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
মঞ্চনাটকে অবদানের জন্য সিইউকেসি পুরস্কারে ভূষিত হলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১:৩৭ পিএম   (ভিজিট : ১২৭)

মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য কুমিল্লা কবি পরিষদ (সিইউকেসি) সাহিত্য পুরস্কার ২০২৫ এ ভূষিত হলেন নাট্যকার ড. মুকিদ চৌধুরী। ১৮ ডিসেম্বর ২০২৫ এই পুরস্কার ঘোষণা করেন সিইউকেসি-এর প্রতিষ্ঠাতা সভাপতি আর. মজিব ও সভাপতি আবদুল লতিফ।

আর. মজিব জানান, ২০২২ সাল থেকে সাহিত্যের বিভিন্ন বিভাগে, সংগঠনটি সাহিত্য পুরস্কার ও সম্মাননা দিয়ে আসছে। এই ধারাবাহিকতায় এবার মঞ্চনাটকে অসামান্য অবদানের জন্য নাট্যকার ড. মুকিদ চৌধুরীকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্য পুরস্কার ও অর্থ সম্মাননা দেয়া হবে।

কুমিল্লা কবি পরিষদ সাহিত্য পুরস্কার ২০২৫-এ মনোনীত হওয়ায় বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর জনক নাট্যকার ড. মুকিদ চৌধুরী বলেন, ‘মঞ্চনাটক আমাকে ভীষণভাবে টানে। ১৯৯৬ থেকে শুরু করে এখন পর্যন্ত আমি মঞ্চনাটক নিয়ে কাজ করছি। বাংলাদেশ, ভারত ও গ্রেট ব্রিটেনে আমার নাটক মঞ্চস্থ হয়েছে। ব্যক্তিগতভাবে আমি নবধারার বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলীর প্রতিই আকর্ষণ অনুভব করি। মূলত যারা কোনদিন মঞ্চনাটক করেননি তাদেরকে সহজে নাটক-পরিবেশনের সঙ্গে যুক্ত করাই এই শিল্পশৈলীর কাজ। কুমিল্লা কবি পরিষদ (সিইউকেসি) সাহিত্য পুরস্কার ও সম্মাননা-২০২৫ আমাকে বাংলা মুভমেন্ট থিয়েটার শিল্পশৈলী নিয়ে আরও নতুন নতুন কাজের জন্য উৎসাহিত করবে।’

প্রসঙ্গত, দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী ও রত্নগর্ভা শিরীণ চৌধুরীর কনিষ্ঠ সন্তান নাট্যকার ড. মুকিদ চৌধুরী। তিনি একাধারে বিজ্ঞানী, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার ও কবি। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তাঁর পদচারণা। তার সৃষ্টিকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো- নাট্যোপন্যাস ও নাটক: অষ্টমবসু - দ্যু : দেবব্রত ভীষ্ম; যোদ্ধা; আটই ফাল্গুন; অশোকানন্দ; কর্ণপুরাণ; গোমতীর উপাখ্যান; তারকাঁটার ভাঁজে; রাজাবলি; চম্পাবতী; ফুলবউ; জলের ভেতর জলের বিসর্জন; অপ্রাকৃতিক প্রকৃতি; গালিব কিংবা আসাদ; কলকাতায় মির্জা গালিব; কবিকথন; অপূর্ণতার পরিপূর্ণতা; পঞ্চপুরাণ; পঞ্চবেদ; পঞ্চবিন্দু ইত্যাদি। গল্পসম্ভার: তৃষিত তিথি; তীরের বৃক্ষরাজি; কস্তুরী গন্ধ; খুঁত। কাব্যসম্ভার: অনাহূত অতিথি; বিষের বিন্দু; কাব্যসংগ্রহ ১; রাজা গৌড় গোবিন্দ; গঙ্গাঋদ্ধির নারীবৃন্দ। গবেষণা: ইতালি : আদ্যন্ত ইতিহাস; জার্মানি : অতীত থেকে বর্তমান; জার্মান সাহিত্য : প্রারম্ভ থেকে অধুনা; ইংল্যান্ড : সংক্ষিপ্ত ইতিহাস; ফরাসি বিপ্লব (১৭৮৯-১৭৯৯); নেপোলিয়ন বোনাপার্ট; স্বরূপ অন্বেষণে; পৃথিবী; নৃত্য প্রভৃতি।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com