গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
স্বর্ণলতা: সৌন্দর্যের আড়ালে লুকানো ভয়
লেখক: এ কে সরকার শাওন
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:২৭ এএম   (ভিজিট : ৩৬৮)

এ কে সরকার শাওন


স্বর্ণালী গাত্রী সরু ব্রততী
প্যাঁচানো গুল্মলতা;
রূপে অতুল্য গুনে অমূল্য
দুরন্ত-দূর্মর স্বর্ণলতা।

কান্ড নেই, পাতা নেই,
নেই কোন শিকড়!
তবু্ও বেশ আনন্দ আয়েশ
ভাবলেশহীন অনড়!

বনে বাদাড়ে, ঝোপঝাড়ে,
দেখা মেলে প্রান্তরে!
গাছের পরে জালের মত
রাজত্ব করে অনধিকারে!

শীতে বাড়ে ফুল ধরে
দেখতে ঘন্টার মত;
সাদা ফুলের বাদামী বীজ
সবই উপকারী সতত!

বীজ কান্ড রোদে শুকিয়ে
অতঃপর কর চুর!
বায়ু নাশক কৃমি নাশক
ঔষধি গুনে ভরপুর!

আলোকলতা বা শূন্যলতা
এ পরজীবী বিস্ময়কর;
আশ্রিত গাছকে শুষে মারে
এর চুমু বড়ই ভয়ঙ্কর!








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com