গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
তেজস্বী তর্জনী,এ কে সরকার শাওন
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ১১৭)

ভাষা বীরদের  অমর কীর্তি 
শুনেছি মায়ের মুখে! 
মন হেসেছে বীরত্ব গাথায় 
হৃদয় কেঁপেছে  দুখে!

বিজাতি উর্দু  রাষ্ট্র  ভাষা 
মাতৃভাষা বাংলা নির্বাসনে;
"না" ধ্বনিতে উত্তোলিত  তর্জনি 
প্রতিবাদ জিন্নার সামনে!

বাঙ্গালীর রক্তচোষা পাকি 
অত্যাচারীদের মুখে নুন!
জিন্না নাজিম বেজায় নাখোশ
জ্বলে তেলে বেগুন!

দাও কার্ফিউ ১৪৪ ধারা
মাটিতে মিশাও আন্দোলন!
'৫২ এর ২১ ফেব্রুয়ারী
দুঃশাসকদের কি আস্ফালন! 

রুখতে হবে এ অন্যায়
বাঙ্গালীর নেই ভিন্নপথ!
ঢাকা হলে গভীর রাতে
১৪৪ ধারা ভাঙ্গার মত!

আট ফাগুনে দশ দশ জনে
ছাত্রদের শান্ত খন্ড মিছিল!
শান্তির পায়রা গুলিতে ঝাঁঝরা 
রাজপথ রক্তের ঝিল!

মায়ের অপাঙ্গে স্রোতস্বতী
স্বল্পালোকেও চিকচিক! 
দামাল ছেলেরা রেগে উন্মত্ত 
প্রতিবাদে  উত্তাল চারদিক!

সবার মনে জলে জঙ্গলে 
দমকা লু হাওয়ায় বয়!
ফুলদলেও আগুন ঝরে
পুরো শরীর আগুনময়!

বিক্ষোভের স্ফুলিঙ্গ ডালে ডালে
আপামর জনতা অগ্নিমূর্তি!
আকাশ বাতাস প্রকম্পিত
রক্তের সাজে   ধরতী!

রক্তকাঞ্চনের ফুলদলে
প্রজাপতিরা শোকে মুূহ্যমান!
কোকিল ময়না দোয়েল শালিক
গাইছে শোকের স্লোগান!

অরণ্যে অগ্নিশিখার লাল
সেনারাও  বাজায় দামামা
খেয়ালী  বাউল ভাবুকও ক্ষেপেছে
শালা পাকিদের নাই ক্ষমা!

ভাষা সৈনিকের তেজস্বী তর্জনী
ঝলসে ওঠা তলোয়ার!
পাকি শাসনের কবর রচিলো
পথ দেখালো স্বাধীকার!








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com