উন্মুক্ত সহযোগিতাই এআইয়ের নিরাপদ ভবিষ্যতের পথ: সিজিটিএন জরিপ

নিজস্ব প্রতিবেদক

তথ্য-প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অভূতপূর্ব গতিতে মানুষের জীবনকে বদলে দিচ্ছে। তবে, এর সাথে অ্যালগরিদমিক পক্ষপাত, ব্যক্তিগত তথ্য ফাঁসসহ নানান সমস্যাও ব্যাপক

2026-07-16T19:18:29+00:00
2026-07-16T19:18:29+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
উন্মুক্ত সহযোগিতাই এআইয়ের নিরাপদ ভবিষ্যতের পথ: সিজিটিএন জরিপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ৪৪)
উন্মুক্ত সহযোগিতাই এআইয়ের নিরাপদ ভবিষ্যতের পথ: সিজিটিএন জরিপ

উন্মুক্ত সহযোগিতাই এআইয়ের নিরাপদ ভবিষ্যতের পথ: সিজিটিএন জরিপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অভূতপূর্ব গতিতে মানুষের জীবনকে বদলে দিচ্ছে। তবে, এর সাথে অ্যালগরিদমিক পক্ষপাত, ব্যক্তিগত তথ্য ফাঁসসহ নানান সমস্যাও ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে ও দিচ্ছে, যা ধীরে ধীরে নিরাপত্তা, সুশাসন ও ন্যায়বিচারের সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। এ অবস্থায়, কেবল সকলের কল্যাণে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাই প্রকৃত সুফল বয়ে আনতে পারে। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র সিজিটিএন কর্তৃক, বিশ্বব্যাপী নেটিজেনদের মধ্যে পরিচালিত এক জরিপে, এমন মত উঠে এসেছে। 

জরিপে অংশগ্রহণকারীদের ৮৫.৪ শতাংশ এআই-র ইতিবাচক প্রভাব স্বীকার করলেও, এর দ্রুত বিকাশ বৈশ্বিক নিরাপত্তা ও শাসনব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে মত প্রকাশ করেন। ৯১ শতাংশ উত্তরদাতা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এআই প্রযুক্তির দ্রুত উন্নয়ন সাইবার হামলা, তথ্য ফাঁসসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। ৯২.৬ শতাংশ মনে করেন,  এআই-র মাধ্যমে তৈরি ভুয়া তথ্য ও ডিপফেক কনটেন্ট, সামাজিক আস্থার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে। 

বিশ্বব্যাপী কম্পিউটিং সক্ষমতা, তথ্য, মানবসম্পদ এবং অবকাঠামোর অসম বিন্যাসের কারণে, বহু উন্নয়নশীল দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। জরিপে অংশগ্রহণকারী ৮২.৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, এআই-র বৈশ্বিক শাসনব্যবস্থার নিয়ম প্রণয়নে আরও বেশি উন্নয়নশীল দেশ এবং ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা উচিত, যাতে শাসনব্যবস্থা আরও ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক হয়।

জরিপে অংশগ্রহণকারী ৮৭.৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, আন্তর্জাতিক সমাজের উচিত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিকে সর্বজনীন কল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এগিয়ে নেওয়া, যাতে ডিজিটাল বৈষম্য বৃদ্ধি এড়ানো যায়। ৯০.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, প্রযুক্তিগত অবরোধের পরিবর্তে, উন্মুক্ত সহযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, সুস্থ ও টেকসই উন্নয়নের জন্য আরও সহায়ক হবে। 
এই জরিপটি সিজিটিএন-এর ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি এবং রুশ ভাষা প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৬ হাজার ৫০৩ জন নেটিজেন এতে অংশগ্রহণ করেন।

সূত্র:শিশির-আলিম-অনুপমা,সিজিটিএন।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com