চট্টগ্রাম বন্দরে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও বন্দর ভবনে ফ্রি 5G ও স্টারলিংক ওয়াই-ফাই সেবা চালু

নিজস্ব প্রতিবেদক

তথ্য-প্রযুক্তি

গ্রাহক সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নবনির্মিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও বন্দর

2026-07-16T19:59:10+00:00
2026-07-16T19:59:10+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
চট্টগ্রাম বন্দরে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও বন্দর ভবনে ফ্রি 5G ও স্টারলিংক ওয়াই-ফাই সেবা চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ৭৮)
চট্টগ্রাম বন্দরে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও বন্দর ভবনে ফ্রি 5G ও স্টারলিংক ওয়াই-ফাই সেবা চালু

চট্টগ্রাম বন্দরে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও বন্দর ভবনে ফ্রি 5G ও স্টারলিংক ওয়াই-ফাই সেবা চালু

গ্রাহক সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নবনির্মিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও বন্দর ভবনে সর্বসাধারণের জন্য প্রথম বারের মত ফ্রি উচ্চগতি সম্পন্ন (5G ও স্টারলিংক প্রযুক্তি) ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।

নতুন এই ফ্রি ওয়াই-ফাই সুবিধায় 5G ও স্টারলিংক প্রযুক্তির ms‡hv‡Mi ফলে বন্দরে নথিপত্র আদান-প্রদান, শুল্কায়ন প্রক্রিয়া এবং অন্যান্য ডিজিটাল সেবা গ্রহণের গতি পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ব্যবহারকারীরা।

আজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ফ্রি ওয়াই-ফাই সেবার শুভ উদ্বোধন করেন। এখন থেকে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও বন্দর ভবনে সেবা নিতে আসা আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং এজেন্টসহ সংশ্লিষ্ট যে কেউ কোনো খরচ ছাড়াই এই উচ্চগতির ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন।

গ্রাহক ভোগান্তি কমাতে আধুনিক এ সেবা উদ্বোধনকালে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, "চট্টগ্রাম বন্দরকে সম্পূর্ণ পেপারলেস ও স্মার্ট বন্দরে রূপান্তর করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও বন্দর ভবনে আসা অংশীজনরা যাতে কোনো ধরনের নেটওয়ার্ক জটিলতা ছাড়াই দ্রুত তাদের দাপ্তরিক ও বন্দর সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেন, সেজন্যই এই ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হলো। আমরা পর্যায়ক্রমে গ্রাহক সেবার মানোন্নয়নে আরও আধুনিক প্রযুক্তি যুক্ত করব।"

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তা, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com