জাতীয় রোবোটিকস সুমো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউস্ট সৈয়দপুরের ‘মেকা বটস’

নিজস্ব প্রতিবেদক

তথ্য-প্রযুক্তি

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘মেকা বটস’ দল ন্যাশনাল সায়েন্স

2026-07-23T10:25:11+00:00
2026-07-23T10:25:11+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
জাতীয় রোবোটিকস সুমো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউস্ট সৈয়দপুরের ‘মেকা বটস’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:২৫ এএম   (ভিজিট : ৬৭)
জাতীয় রোবোটিকস সুমো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউস্ট সৈয়দপুরের ‘মেকা বটস’

জাতীয় রোবোটিকস সুমো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউস্ট সৈয়দপুরের ‘মেকা বটস’

 বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘মেকা বটস’ দল ন্যাশনাল সায়েন্স ফিকশন ফেয়ার ২.০-এর রোবোটিকস সুমো প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক জ্ঞানের উৎকর্ষ সাধন এবং নতুন উদ্ভাবনী শক্তির বিকাশের লক্ষ্যে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল সায়েন্স ফিকশন ফেয়ার ২.০ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে গত ২১ জুলাই অনুষ্ঠিত এ আয়োজনে দেশের স্বনামধন্য ১৫টি বিশ্ববিদ্যালয় ও ৭টি কলেজের প্রায় ৪০০ শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

রোবোটিকস সুমো প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাউস্টের ‘মেকা বটস’ দল জাতীয় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

রোবোটিকস সুমো এমন একটি প্রতিযোগিতা, যেখানে দুটি স্বয়ংক্রিয় রোবট নির্ধারিত একটি বৃত্তাকার রিংয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিপক্ষের রোবটকে রিংয়ের বাইরে ঠেলে দিতে পারলেই বিজয় নির্ধারিত হয়। এ ধরনের প্রতিযোগিতায় সফল হতে রোবটের যান্ত্রিক নকশা, মোটরের সক্ষমতা, সেন্সর প্রযুক্তি, প্রোগ্রামিং এবং কৌশলগত নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়ে বাউস্টের ‘মেকা বটস’ দল বিচারকদের মুগ্ধ করে জাতীয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

উল্লেখ্য, এর আগে গত ১১ জুলাই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) আয়োজিত টেকঅ্যাথলন ন্যাশনাল অ্যান্ড রোভার সামিট-এর ব্যাটল বট প্রতিযোগিতায় বাউস্টের ‘মেকা বটস’ দল দ্বিতীয় রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। জাতীয় পর্যায়ের বিভিন্ন রোবোটিকস প্রতিযোগিতায় দলের ধারাবাহিক এ সাফল্য তাদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক উৎকর্ষতারই প্রতিফলন।

বাউস্টের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত সক্ষমতা, গবেষণামুখী চিন্তাভাবনা এবং উদ্ভাবনী দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এ সাফল্য ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও গৌরবজনক অর্জনে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে বাউস্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে।  বাউস্ট পরিবারের পক্ষ থেকে ‘মেকা বটস’ দলের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com