অস্ট্রিয়ায় আন্তর্জাতিক কেমিস্ট্রি কংগ্রেসে আমন্ত্রিত বিএইউএসটি, সৈয়দপুর এর গবেষক

নিজস্ব প্রতিবেদক

সারা বাংলা

০৩ আগস্ট ২০২৬: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এর রিসার্চ এন্ড পাবলিকেশন সেল (আরপিসি)-এর পরিচালক এবং কলা

2026-08-04T11:18:52+00:00
2026-08-04T11:18:52+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
অস্ট্রিয়ায় আন্তর্জাতিক কেমিস্ট্রি কংগ্রেসে আমন্ত্রিত বিএইউএসটি, সৈয়দপুর এর গবেষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:১৮ এএম   (ভিজিট : ৫)
অস্ট্রিয়ায় আন্তর্জাতিক কেমিস্ট্রি কংগ্রেসে আমন্ত্রিত বিএইউএসটি, সৈয়দপুর এর গবেষক

অস্ট্রিয়ায় আন্তর্জাতিক কেমিস্ট্রি কংগ্রেসে আমন্ত্রিত বিএইউএসটি, সৈয়দপুর এর গবেষক

 ০৩ আগস্ট ২০২৬: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর-এর রিসার্চ এন্ড পাবলিকেশন সেল (আরপিসি)-এর পরিচালক এবং কলা ও বিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক (রসায়ন) ড. কাজী মোহাম্মদ এনামুল হক আন্তর্জাতিক পর্যায়ের একটি মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক সম্মেলনে ‘বিশিষ্ট বক্তা’ হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। কানাডাভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন আয়োজক প্রতিষ্ঠান পিয়ার্স অ্যালি মিডিয়ার উদ্যোগে আগামী ১৮–১৯ মার্চ ২০২৭ অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ‘অষ্টম অ্যাডভান্সড কেমিস্ট্রি ওয়ার্ল্ড কংগ্রেস–২০২৭’-এ তাঁকে ‘বিশিষ্ট বক্তা’ হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া তাঁর ‘সবুজ পদ্ধতিতে সংশ্লেষিত রৌপ্য ন্যানোকণা (AgNPs)-এর বৈশিষ্ট্য নিরূপণ এবং প্রাকৃতিক তন্তু দ্বারা শক্তিশালীকৃত ন্যানোকম্পোজিটে এর প্রয়োগ’ শীর্ষক গবেষণাপত্রের সারসংক্ষেপ (Abstract) সম্মেলনের ‘বিশিষ্ট বক্তার উপস্থাপনা’ বিভাগের জন্য গৃহীত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক সম্মেলনে আধুনিক রসায়নবিজ্ঞান, ন্যানোপ্রযুক্তি, জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য এবং উদীয়মান গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। 

ড. কাজী মোহাম্মদ এনামুল হকের এ আন্তর্জাতিক আমন্ত্রণ বিএইউএসটির গবেষণা কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান, আন্তর্জাতিক সংযোগ এবং বৈশ্বিক একাডেমিক পরিমণ্ডলে বিএইউএসটির ক্রমবর্ধমান অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি এ অর্জনের জন্য ড. কাজী মোহাম্মদ এনামুল হককে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর আন্তর্জাতিক সম্মেলনে সফল অংশগ্রহণ কামনা করেন। তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং বিএইউএসটির গবেষণার সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গবেষণা ও প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল করতে বিএইউএসটির রিসার্চ এন্ড পাবলিকেশন সেল (আরপিসি) নিয়মিতভাবে গবেষণা, প্রকাশনা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। ড. কাজী মোহাম্মদ এনামুল হকের এই আন্তর্জাতিক আমন্ত্রণ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবোজ্জ্বল অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com