প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:২৪ এএম (ভিজিট : ২১)

রামগড়ে পুত্রবধূকে ধর্ষ*ণের অভিযোগে একজন আটক
খাগড়াছড়ির রামগড়ে ০২নং পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৩ আগস্ট সোমবার বিকাল বেলায় ভুক্তভোগী পুত্রবধূ নিজে রামগড় থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রেক্ষিতে রামগড় থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।অভিযোগে এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়-আটককৃত দেলোয়ার হোসেন (৫৫)থলিবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি সিএনজি অটোরিকশা চালক ও এই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর অভিযোগে জানানো যায়, শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই তাকে যৌন নির্যাতন ও অশ্লীলতাহানির চেষ্টা করতেন। সামাজিক লজ্জা,পারিবারিক চাপ এবং সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি বিষয়টি প্রকাশ করেননি।
অভিযোগে বলা হয়েছে,গত ২আগষ্ট রোববার রাতে অভিযুক্ত দেলোয়ার হোসেন (শ্বশুর) তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।এরপর দিনদিন শ্বশুরের অত্যাচার বেড়ে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।পরে ভুক্তভোগী নীরবতা ভেঙে সোমবার থানায় গিয়ে একটি অভিযোগ মামলা দায়ের করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, ধর্ষণের চেষ্টা লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে।পুলিশ তদন্তে চলমান রয়েছে।তদন্ত শেষে আইনে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।