বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

সাক্ষাৎকার

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট):বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে আজ ঢাকায়

2026-08-09T15:37:49+00:00
2026-08-09T15:37:49+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ২৫)
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকা, ২৫ শ্রাবণ (৯ আগস্ট):
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে বাংলাদেশে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত Listyowati সাক্ষাৎ করেন। 

সাক্ষাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের গুরুত্ব আরোপ করা হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটনখাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার একসাথে কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেন।  

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ইন্দোনেশিয়ায় বাংলাদেশের যথেষ্ট পর্যটক চাহিদা রয়েছে। বাংলাদেশ সরকার দেশীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল স্ট্যাটাস বহালকে গুরুত্বের সাথে দেখছে। 

প্রতিমন্ত্রী বলেন, দেশের পর্যটনখাতের উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীনস্ত National Hotel and Tourism Training Institute এর আধুনিকায়নের লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি। তাছাড়া এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশেই Maintenance Repair and Overhaul (MRO) unit তৈরির কথা ভাবছে সরকার। 

এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে National Hotel and Tourism Training Institute এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা অন অ্যারাইভাল স্ট্যাটাস বহালের ক্ষেত্রে সরকারের সাথে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।  











Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com