এনআরবিসি ব্যাংকের নতুন সেবা: কিউআর কোডে মিলবে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট

নিজস্ব প্রতিবেদক

অর্থ ও বাণিজ্য

গ্রাহকদের ব্যাংক স্টেটমেন্টের সত্যতা ও নির্ভুলতা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুবিধার্থে ‘কুইক রেসপন্স (কিউআর) স্টেটমেন্ট এনাবলমেন্ট’ সেবা চালু করেছে এনআরবিসি ব্যাংক। নতুন

2026-08-12T15:35:03+00:00
2026-08-12T15:35:03+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
এনআরবিসি ব্যাংকের নতুন সেবা: কিউআর কোডে মিলবে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ২৭)
এনআরবিসি ব্যাংকের নতুন সেবা: কিউআর কোডে মিলবে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট

এনআরবিসি ব্যাংকের নতুন সেবা: কিউআর কোডে মিলবে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট

গ্রাহকদের ব্যাংক স্টেটমেন্টের সত্যতা  ও নির্ভুলতা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের সুবিধার্থে ‘কুইক রেসপন্স (কিউআর) স্টেটমেন্ট  এনাবলমেন্ট’ সেবা চালু করেছে এনআরবিসি ব্যাংক। নতুন এই সেবার মাধ্যমে স্টেটমেন্টে সংযুক্ত কিউআর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান মোবাইল ফোনের স্ক্রিনে স্টেটমেন্টের তথ্য দেখে এর সত্যতা যাচাই করতে পারবেন।

বিদেশি দূতাবাসে ভিসা আবেদন, ব্যাংক ঋণ গ্রহণসহ বিভিন্ন সরকারি—বেসরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে হয়। দাখিল করা স্টেটমেন্টটি প্রকৃত ও নির্ভুল কি না, তা দ্রুত যাচাই করার প্রয়োজনীয়তা থেকেই এই ডিজিটাল সেবা চালু করেছে এনআরবিসি ব্যাংক। এর ফলে স্টেটমেন্ট যাচাইয়ের প্রক্রিয়া আরও দ্রুত, সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে।

 সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ—এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক,  অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএমএ, এফসিএ, সিপিএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার  মো. শাহীন হাওলাদার ও আইসিটি অপারেশনস ডিভিশনের প্রধান মো. রাজিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেটমেন্ট যাচাইয়ে কিউআর কোডভিত্তিক এই সেবা চালুর ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব সহজেই এবং তাৎক্ষণিকভাবে স্টেটমেন্টের সত্যতা যাচাই করতে পারবেন। এতে গ্রাহকদের সময় ও ভোগান্তি কমবে এবং সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে।”

তিনি আরও বলেন, গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে এনআরবিসি ব্যাংক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “বিদেশি দূতাবাস, সরকারি—বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট একটি গুরুত্বপূর্ণ দলিল। কিন্তু কিছু ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে জাল বা পরিবর্তিত স্টেটমেন্ট দাখিলের ঘটনা ঘটে, যা সংশ্লিষ্ট ব্যাংক এবং দেশের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।”

তিনি বলেন, “জালিয়াতি প্রতিরোধ এবং স্টেটমেন্ট যাচাই প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য করতে এনআরবিসি ব্যাংকের আইসিটি অপারেশন বিভাগ কিউআর কোডভিত্তিক এই যাচাই সেবা চালু করেছে। এখন যেকোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্টেটমেন্টে থাকা কিউআর কোড স্ক্যান করে তাৎক্ষণিকভাবে এনআরবিসি ব্যাংক কর্তৃক ইস্যুকৃত স্টেটমেন্টের তথ্য যাচাই করতে পারবেন।”

নতুন এই সেবার ফলে ব্যাংক স্টেটমেন্ট যাচাইয়ের ক্ষেত্রে প্রচলিত সময়সাপেক্ষ প্রক্রিয়া কমে আসবে এবং জালিয়াতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে গ্রাহকদের সেবা গ্রহণের ক্ষেত্রে সময় ও ব্যয় কমিয়ে ব্যাংকিং সেবায় আরও বেশি স্বচ্ছতা ও আস্থা নিশ্চিত করবে এনআরবিসি ব্যাংক।









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com