চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

অর্থ ও বাণিজ্য

অগ্রণী ব্যাংক পিএলসি’র ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে চট্টগ্রাম সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

2026-08-15T10:35:06+00:00
2026-08-15T10:36:37+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৩৫ এএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ১০:৩৬ এএম  (ভিজিট : ২২)
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

অগ্রণী ব্যাংক পিএলসি’র ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে চট্টগ্রাম সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার।

সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে শাখাসমূহের এডি রেশিও বৃদ্ধি ও শ্রেণীকৃত ঋণ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ব্যাংকিং কার্যক্রমে জাল—জালিয়াতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেন। ক্যাশলেস ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর মার্চেন্ট অনবোর্ডিং কার্যক্রমে অগ্রণী ব্যাংকের অগ্রগতি ধরে রাখা এবং এ কার্যক্রম আরও জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সম্মেলন উপলক্ষে স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাহকদের মাঝে ২ কোটি ৫৫ লাখ টাকা নতুন ঋণ বিতরণ এবং শ্রেণীকৃত ঋণ থেকে নগদ ১ কোটি ৫৫ লাখ টাকা আদায় করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার স্বল্পসুদবাহী আমানত বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে নৈতিকতা ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় গ্রাহকসেবার মান আরও উন্নত করার মাধ্যমে অগ্রণী ব্যাংককে দেশের ব্যাংকিং খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের কর্মকর্তা—কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্পোরেট শাখা প্রধান, অঞ্চল প্রধান, সার্কেলের ৭৮টি শাখার শাখা প্রধান, কর্মকর্তা—কর্মচারী এবং সম্মানিত গ্রাহকগণ উপস্থিত ছিলেন।










আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com