পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

অর্থ ও বাণিজ্য

পূবালী ব্যাংক পিএলসি. পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান (২০০১—২০০২) ও সাবেক পরিচালক (১৯৮৪—২০২৫), বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মনির উদ্দিন আহমদের স্মরণে

2026-08-12T17:56:08+00:00
2026-08-12T17:56:08+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৩৩)
পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

পূবালী ব্যাংক পিএলসি. পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান (২০০১—২০০২) ও সাবেক পরিচালক (১৯৮৪—২০২৫), বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মনির উদ্দিন আহমদের স্মরণে স¤প্রতি শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ১২ জুলাই ২০২৬, রবিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পূবালী ব্যাংক কর্মচারী সংঘ (বাংলাদেশ)—এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন এবং পূবালী ব্যাংকের অগ্রযাত্রায় তাঁর দীর্ঘদিনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম মনির উদ্দিন আহমদের সন্তান ও পূবালী ব্যাংক পিএলসি.’র পরিচালক কবির আহমদ এবং তাঁর সন্তান সবির আহমদ ও নাদির আহমদ। এছাড়া পূবালী ব্যাংক পিএলসি.’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা—কর্মচারী এবং পূবালী ব্যাংক কর্মচারী সংঘ (বাংলাদেশ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হকসহ সংঘের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শোকসভায় বক্তারা মরহুম মনির উদ্দিন আহমদের দীর্ঘ কর্মজীবন, সততা, প্রজ্ঞা, মানবিক মূল্যবোধ এবং পূবালী ব্যাংকের প্রতি তাঁর আন্তরিক অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, পরিচালনা পর্ষদে দীর্ঘ সময় দায়িত্ব পালনের মাধ্যমে ব্যাংকের প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রা ও বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বক্তারা আরও বলেন, মনির উদ্দিন আহমদের প্রজ্ঞা, দায়িত্ববোধ, সততা ও প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকার পূবালী ব্যাংক পরিবারের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে পূবালী পরিবার একজন অভিজ্ঞ অভিভাবক, শুভাকাঙ্খী ও দীর্ঘদিনের পথপ্রদর্শককে হারিয়েছে।

অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য প্রার্থনা করা হয়।









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com