রামগড়ে মাদক বিরোধী সচেতনতায় র‍্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

অপরাধ ও দূর্নীতি

মাদক থেকে দূরে থাকি,সুস্থ ও সুন্দর সমাজ গড়ি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে -খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ।আজ

2026-08-16T13:49:46+00:00
2026-08-16T13:49:46+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
রামগড়ে মাদক বিরোধী সচেতনতায় র‍্যালি ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ১২)
রামগড়ে মাদক বিরোধী সচেতনতায় র‍্যালি ও সমাবেশ

রামগড়ে মাদক বিরোধী সচেতনতায় র‍্যালি ও সমাবেশ

"মাদক থেকে দূরে থাকি,সুস্থ ও সুন্দর সমাজ গড়ি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে -খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ।

আজ ১৬ আগষ্ট রবিবার সকাল ১১টার সময় রামগড় থানার আয়োজনে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এই মাদক বিরোধী র‍্যালিটি রামগড় বাজার পুলিশ বক্স প্রাঙ্গণ হতে শুরু হয়ে পৌর বাজার এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন।র‍্যালিটি পৌর বাজারের শাহীন লাইব্রেরি সামনে গিয়ে শেষ হয়।পরে লাইব্রেরির সামনে এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত    
হয়।

এ-ই মাদক বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন রামগড় থানা ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ (ওসি) মোঃ নাজির আলম।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মোঃ কাজী শামীম।আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপি সভাপতি জনাব মোঃ জসিম উদ্দিন।উপস্থিত ছিলেন রামগড় পৌর বিএনপি সভাপতি জনাব মোঃ বাহার উদ্দিন। উপস্থিত ছিলেন রামগড় উপজেলার জামায়াতি ইসলামের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।উপস্থিত ছিলেন রামগড় উপজেলার এনসিপি র সভাপতি/সম্পাদক মোঃ হারুনুর রশিদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতা কর্মী এবং সোশ্যাল মিডিয়ার প্রতিনিধি বৃন্দ ও প্রমূখ।

সমাবেশে বক্তারা উল্লেখ করে  বলেন -
মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন।

মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি একটি পরিবার,সমাজ,  ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করে।মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা তাই এলাকার সকল স্তরের মানুষকে সচেতন থাকার আহবান জানান।

বক্তারা আরও বলেন-মাদক মুক্ত  সুস্থ জীবন ও নিরাপদে হবে সমাজ গঠন,পরিবার হবে সুন্দরময়, শিক্ষাপ্রতিষ্ঠান হবে নিরাময়,সুন্দর পরিচালিত হবে সামাজিক সংগঠন।তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ এলাকার সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনে আহবান জানান।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com